Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » এক সপ্তাহে ৭ জনের মর্মান্তিক মৃত্যু \ আহত- ৬ মেহেরপুরের সড়ক যেন মৃত্যুপুরী
বাংলাদেশ

এক সপ্তাহে ৭ জনের মর্মান্তিক মৃত্যু \ আহত- ৬ মেহেরপুরের সড়ক যেন মৃত্যুপুরী

by shamim khan May 13, 2025
written by shamim khan May 13, 2025 0 comments
105

এক সপ্তাহে ৭ জনের মর্মান্তিক মৃত্যু \ আহত- ৬ মেহেরপুরের সড়ক যেন মৃত্যুপুরী

এম চোখ ডটকম:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অনি:শেষ উদ্বেগ-উৎকণ্ঠা এবং অপুরণীয় ক্ষতি সত্তে¡ও সড়ক দুর্ঘটনা রোধে কোনো ব্যবস্থা চোখে পড়েনি। গত ৭ দিনে ৭ জনের প্রাণহানী ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সকলেই যেন বিমূর্ষ। বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল, থ্রী-হুইলার, আলমসাধু, নছিমন-করিমন সবই বেপরোয়া। বেপরোয়া পথচারীও। কোথাও কোনো শৃংখলা নেই, নিয়ম-নীতি নেই। তবে প্রশাসন বলছে দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, ৬ মে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু(৪৫), গাংনী উপজেলার গাড়াডোব খাল পাড়ার কিবরিয়ার ছেলে শাহীন(৩২) ও মাইক্রোচালক পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে জামাল উদ্দীন(৫২)। আহতারা হলেন- গাড়াডোব খালপাড়ার মৃত ফজল মালিথার ছেলে আলতাফ হোসেন (৪৮) ও তার স্ত্রী উলফা খাতুন (৩৫), মা ফজিলা খাতুনকে (৬৫) এবং জাকিরুলের স্ত্রী গোলাপী খাতুন (৩৫) কে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

একই দিনে গাংনী উপজেলার কামারখালী ও তেরাইলে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র মুনতাছির জামান (১২) ও কলেজছাত্র তারিক হোসেন (২৬) নামে দু’শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। ১০ মে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিপুর গ্রামে গরু বোঝাই ট্রলি চাপায় তাসমিয়া নামের এক শিশুকণ্যার মৃত্যু ঘটে। সে কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার প্রবাসী জয়নাল হকের মেয়ে। ১১ মে মিনাপাড়া রাস্তায় মোটর সাইকেল থেকে ছিটকে আমজাদ হোসেনের ছেলে রকি(২২) মারাত্মক আহত হয়।

সচেতন মহলের মতে, প্রতিদিনই মর্মান্তিক সব সড়ক দুর্ঘটনা ঘটছে এবং পরদিন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে। গত কয়েক দশকে দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থায় অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশের সড়ক-মহাসড়কগুলো ভয়ংকর মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। দেশের সড়ককে নিরাপদ করতে এত পদক্ষেপ নেওয়া সত্তে¡ও কাঙ্খিত সুফল মিলছে না। সড়ক দুর্ঘটনায় মানুষ যে নিহত হচ্ছে তাই না, অনেকে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। সড়ক দুর্ঘটনায় আমরা যে মৃত্যুর মিছিল দেখতে পাই, তার লাগাম টেনে ধরার জন্য দেশ-বিদেশের অভিজ্ঞতা সামনে রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন ও অত্যন্ত নিপুণতার সঙ্গে বাস্তবায়ন করা আবশ্যক।

বিভিন্ন সংস্থা প্রশাসনের সাথে আলাপ করে সড়ক দূর্ঘটনার বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। উল্লেখযোগ্য কারণ হলো-বেপরোয়া গতি, সড়কের নির্মাণ ত্রুটি, অপ্রাপ্ত বয়স্ক চালক, ফিটনেসবিহীন যানবাহন, চালক-যাত্রী-পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, পরিবহণ চালক ও মালিকের বেপরোয়া মনোভাব। কাজেই দেশে দুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে আলোচিত সমস্যাগুলোর সমাধানে পদক্ষেপ নিতে হবে।

আরো একটি কারন লক্ষ্যণীয়। সেটি হচ্ছে এলইডি লাইট। বিভিন্ন যানবাহনে এলইডি লাইট ব্যবহারের ফলে বিপরীত দিক থেকে আসা চালকরা ওই লাইটের কারণে চোখে দেখতে পান না। ফলে হরহামেশা দূর্ঘটনা ঘটছে। অদ্যাবদি বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ বিষয়টি সমাধানে কোন পদক্ষেপ নেয়নি। মাঝে মধ্যে যৌথবাহিনী সড়কে মোটর সাইকেলের কাগজপত্র যাচাই করলেও অবৈধ কোন যানবাহনে এলইডি লাইটের ব্যাপারে পদক্ষেপ নেয়নি।

মেহেরপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, সড়ক দূর্ঘটনা রোধে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে সড়কে অভিযানে বেশ কিছু গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এøইডি লাইট ব্যবহার বন্ধে সচেতনতার পাশাপাশি অভিযান চালিয়ে সেঘুলে খুলে নেয়া ও জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মুজিবনগরে আন্তজাতিক নার্স দিবস পালিত
next post
চাপিয়ে দেওয়া লেখাপাড়া নয়, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে-মেহেরপুরে এনসিপি নেতা শাকিল আহম্মেদ

You may also like

গাংনীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার...

March 16, 2026

গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের...

March 13, 2026

গাংনীতে উচ্চমূল ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর...

March 10, 2026

মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মবচারীদের বেতন বোনাস পরিশোধ

March 10, 2026

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

March 9, 2026

গাংনীতে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

March 4, 2026

লঞ্চ হলো ফেস্টিভ রেডের ভিভো ওয়াই৩১ডি – উৎসবের...

March 2, 2026

গাংনীতে স্ত্রী হত্যার দায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

February 26, 2026

মেহেরপুরে অনলাইন জুয়ার অন্যতম হোতা ও পলাতক আসামি...

February 24, 2026

মেহেরপুরে রমজানের অগেই বেড়েছে মুরগির দাম

February 18, 2026

Recent Posts

গাংনীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের মৃত্যু, আহত...
গাংনীতে উচ্চমূল ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal