Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » গাংনীতে আপন বোন ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা
বাংলাদেশ

গাংনীতে আপন বোন ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা

by shamim khan October 12, 2024
written by shamim khan October 12, 2024 0 comments
183

গাংনীতে আপন বোন ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা

এম চোখ ডটকম,গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে আপন বোন জোসনা খাতুন (৫২) এবং ভাইয়ের স্ত্রী জাকিউল ইলমা জাকিয়াকে (৪২) কুপিয়ে হত্যা করেছে মহিবুল ইসলাম ওহিদ নামের এক ব্যক্তি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ শনিবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন মহিবুলের ভাই জাহিদ হোসেন ও বোন শামীমা খাতুন (৩২)।
নিহত জাকিউল ইলমা গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে মহিবুল ইসলাম ওহিদ। সে শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও এর নির্বাহী পরিচালক।
স্থানীয় সুত্রে জানা গেছে, শানঘাট গ্রামের মহিবুল ইসলাম ওহিদের সাথে তার বড় ভাই জাহিদ হোসেন এবং তিন বোনের মধ্যে পৈত্রিক জমি মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। মহিবুল ইসলাম ওহিদ একাই প্রায় দেড় একর জমির পুকুর দখল নিয়ে মাছ চাষ করে আসছেন। দুই ভাই এবং চার বোন মিলে আজ সকাল থেকে পুকুর ভাগাভাগি নিয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া ও বাকবিণ্ডা বাধে। এসময় ধারালো অস্ত্র দিয়ে মহিবুল ইসলাম ওহিদ তার ভাই বোনদের উপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই বোন জোসনা খাতুন ও বড় ভাইয়ের স্ত্রী জাকিউল ইলমা নিহত হন। গুরুতর আহত অবস্থায় মহিবুলের ভাই জাহিদ হোসেন ও ছোট বোন শামীমাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থায় আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ।
ঘটননার প্রত্যক্ষদর্শী নিহত জোসনা খাতুনের স্বামী কুদরত-ই-হাফিজ জানান, তিন ও তিন ভাইয়ের মধ্যে জজিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে। মহিবুল ইসলাম ওহিদ বাড়ি পাশের ১ একর ২৮ শতক জমির একটি পুকুর দখল করে আছে। ভাই বোনদের ভাগ নির্ধারণ করার জন্য আজ সবাই মিলে আলোচনায় বসা হয়েছিল। এর পর্য়অয়ে মহিবুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই দুজনেন মুত্যু হয়। আহত হয় দুজন।
নিহতের প্রতিবেশীরা জানান, ভাই বোনদের মধ্যে জমিজমার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এ নিয়ে এর আগেও একবার দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। দুপক্ষই আদালতে মামলা দায়ের করেছিল। স্থানীয়ভাবে অনেকবার আলোচনায় বসা হলেও সমস্যা সমাধান হয়নি। দুই ভাই এবং তিন বোন এক পক্ষে এবং মহিবুল একাই তাদের প্রতিপক্ষ। কোন কিছুইতেই মহিবুল তাদের সাথে সমঝোতায় আসেন না। দীর্ঘদিনের বিরোধের জের শেষ পর্যন্ত রক্তাত্ব হত্যাকাণ্ডের পথে গড়াল।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া করছে পুলিশ। বোন ও ভাবির হত্যাকারী মহিবুল ইসলাম ওহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মুজিবনগরে ক্যাসিনো সম্রাট লিপুর বাগান বাড়িতে যৌথ বাহিনীর অভিযান ।। মাদকসহ ৪ জন আটক
next post
বোন ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার দুই ঘন্টার মাথায় হত্যাকারী আটক

You may also like

গাংনীতে উচ্চমূল ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর...

March 10, 2026

মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মবচারীদের বেতন বোনাস পরিশোধ

March 10, 2026

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

March 9, 2026

গাংনীতে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

March 4, 2026

লঞ্চ হলো ফেস্টিভ রেডের ভিভো ওয়াই৩১ডি – উৎসবের...

March 2, 2026

গাংনীতে স্ত্রী হত্যার দায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

February 26, 2026

মেহেরপুরে অনলাইন জুয়ার অন্যতম হোতা ও পলাতক আসামি...

February 24, 2026

মেহেরপুরে রমজানের অগেই বেড়েছে মুরগির দাম

February 18, 2026

মেহেরপুরের দু’টি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী

February 12, 2026

মেহেরপুরে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

February 11, 2026

Recent Posts

গাংনীতে উচ্চমূল ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস...
মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মবচারীদের বেতন বোনাস পরিশোধ
রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal