Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি ৯
অন্যান্যস্বাস্থ্য

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি ৯

by admin575 July 6, 2026
written by admin575 July 6, 2026 0 comments
ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি ৯
946

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি ৯

এম চোখ ডট কম, ডেস্কঃ

ফল খেয়ে বিভিন্ন বয়সী অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। অতিরিক্ত পেটে ব্যাথা ও বমি হওয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলতে গিয়ে কাঠ বাদাম ভেবে এই ফল খেয়ে একে এক অসুস্থ হয়ে পড়ে শিশুরা। তবে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

অসুস্থ শিশুদের মধ্যে মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০) ফুয়াদ (১২) এবং মোস্তাকিম (৯) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদের সকলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার (০৫ জুলাই) বিকেলে গ্রামের শিশুরা খেলতে যায়। এক পর্যায়ে সড়কের পাশে থাকা একটি গাছের ফল খেতে থাকে শিুশুরা। জিয়ালা গাছের ফল কাঠ বাদাম মনে করে বেশ কয়েকটি করে খায় তারা। মিষ্টি জাতীয় এই ফল বেশ তৃপ্তি করে গ্রহণ করে অবুঝ শিশুরা। তাৎক্ষনিকভাবে ফলের কোন প্রতিক্রিয়া দেখা দেয়নি। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে শুরু হয় পেটে ব্যাথা। একইসাথে বমি করতে থাকে কয়েকজন। বিষয়টি টের পেয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। জিয়ালা গাছের ফলের প্রতিক্রিয়া অসুস্থ হয়ে পড়ে অন্তত ১৪ শিশু। ৩ থেকে ১২ বছর বয়সী এসব শিশুদের বেশ কয়েকজনের বেশি অসুস্থতা দেখা দেয়। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অভিভাবকরা। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে।

অসুস্থ শিশু মোস্তাকিনের মা শাহনাজ পারভীন জানান, ছেলেটি বাড়ি ফেরার পর বমি করতে শুরু করে। পেটে প্রচণ্ড ব্যাথা। গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনা হয়। কিন্তু বমি আরও বাড়ছিল। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে ভর্তি ফুয়াদ জানায়, খেলা শেষে বাড়ি ফেরার সময় বন্ধু তানহা বলে যে এই ফল খেতে খুব ভাল। আমরা গাছ থেকে পেড়ে ফল খেতে শুরু করি। আমাদের দেখাদেখি সব শিশুরা  এসে ফল খেতে শুরু করে। খেতে বেশ মিষ্টি। যখন খেয়েছি তখন কিছু মনে হয়নি। বাড়ি ফেরার পর বমি ও পেটে ব্যাথা শুরু হয়।  

অভিভাবকরা জানান, জিয়ালা গাছের ফল কেউ কখনও খায় না। এই ফল খেলে মানুষের ক্ষতি হয় এমনটি জানা ছিল না অসুস্থ শিশুদের। তবে বড়রা জানতেন যে এই ফল খাওয়া যায় না। এর আগে কেউ কখনও এই ফল খাইনি।

বিদেশী গাছ বার্বাডোজ নাট স্থানীয়ভাবে জিয়ালা কচা নামে পরিচিত। এর ফল ও পাতা খেলে পেটে ব্যাথা, বমি এবং মারাত্মক ডায়রিয়া হতে পারে। শিশুদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আশংকা মুক্ত রয়েছে বলে জানালেন এই চিকিৎসক।

জিয়ালা বা জিয়ালা কচা বসতবাড়ি এবং ক্ষেতের বেড়া তৈরীর জন্য ব্যবহার হয়। এই গাছের ফল ও পাতা গরু ছাগলে খায় না তাই বেড়া হিসেবে বেশ কার্যকরী।

0 FacebookTwitterPinterestEmail
admin575

previous post
পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম (লাকি)
next post
কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ 

You may also like

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে বেধড়ক মারধর

March 24, 2026

গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ...

March 18, 2026

ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিরুদ্দেশ

February 18, 2026

অপারেশন থিয়েটারে রোগী মৃত্যুর অভিযোগ , দুই চিকিৎষককে...

February 16, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

Recent Posts

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal