Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » কাঁটাতারে বন্দী গাংনীর অর্ধশত পরিবার
বাংলাদেশ

কাঁটাতারে বন্দী গাংনীর অর্ধশত পরিবার

by admin June 19, 2022
written by admin June 19, 2022 0 comments
কাঁটাতারে বন্দী গাংনীর অর্ধশত পরিবার
399

কাঁটাতারে বন্দী গাংনীর অর্ধশত পরিবার

এম চোখ ডট কম, গাংনী:

শত বছর ধরে যে রাস্তা দিয়ে চলাচল করেছে অর্ধশত পরিবার, যে রাস্তাটি সরকারীভাবে ইট দিয়ে তৈরী করা হয়েছে। এবার সেই রাস্তায় দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া । রাস্তার পাশের জমির মালিক কাঁটা তারের বেড়া দেওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছেন তারা। উভয় পক্ষের সাথে দেন দরবার করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।  ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, চেংগাড়া বাজারের পশ্চিম পাশে ঠিক রাস্তার কোল ঘেষে দেয়া আছে কাঁটাতারের বেড়া। বেড়াটি এমনভাবে দেয়া আছে যেখান দিয়ে কারো বের হওয়া দুষ্কর। বেড়ার ওপারে বসত করছেন অন্ততঃ ৫০টি পরিবার। যাদের অধিকাংশই কৃষি কাজে জড়িত। আলাপকালে ভুক্তভোগিরা জানালেন তাদের দূর্ভোগের কথা।

আরও পড়ুন   গাংনীর হেমায়েতপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাঁটাতারের বেড়ায় আটকে পড়া শহিদুল ইসলাম জানান, জন্মের পর থেকে তিনি দেখেছেন তার পূর্ব পুরুষরা ওই রাস্তা দিয়ে চলাচল করতেন। জমির ফসল আনা নেওয়া ছাড়াও ব্যবসা বাণিজ্য সবই করা হত ওই রাস্তা দিয়ে। বামন্দী গ্রামের হাফিজুল ক্রয়সূত্রে জমির মালিক দাবী করে রাস্তাসহ কাঁটা তারের বেড়া দেন। ফলে ওখানকার অর্ধশত পরিবারের যাতায়াতসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানান, জমিতে বেড়া দেয়ার সময় হাফিজুলকে অনেক অনুনয় বিনয় করে বাড়ি থেকে বের হবার জন্য পথ চাওয়া হয় কিন্তু তিনি শোনেন নি। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কাঁটাতারের বেড়া দেন। এতে করে লোকজন বাড়ির পোশা গবাদি পশু আনা নেয়া করতে পারছেন না। আবার ছেলে মেয়েরা স্কুল কলেজেও যেতে পারছেন না। একরকম অবরুদ্ধ হয়ে পড়েছেন তিনি ও প্রতিবেশিরা।

শহিদুলের স্ত্রী আলেয়া খাতুন জানান, বাড়ি থেকে বের হবার জন্য এক ফুট জায়গাও রাখেনি হাফিজুল। অন্যের বাড়ির উপর দিয়েও কোথাও যাবার জায়গা নেই। অবরুদ্ধ পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার শরণাপন্ন হলে তিনি আসেন ও সমাধানের চেষ্টা করেন। সর্বশেষ কী ব্যবস্থা নিচ্ছেন তা জানানো হয়নি।

জমির মালিক হাফিজুল ইসলামকে মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি কলটি রিসিভ করেন নি। ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে বিষয়টি অবগত হয়েছেন। ইতোমধ্যে জমির মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন :       ফখরুল আগের বন্যায় হারালেন ধান, এবার গরু
0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
গাংনীর হেমায়েতপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
next post
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা

You may also like

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।।...

March 31, 2026

গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও...

March 31, 2026

ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

March 30, 2026

গাংনীতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

March 29, 2026

গাংনীতে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে...

March 29, 2026

মুজিবনগরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা

March 29, 2026

মুজিবনগরে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

March 29, 2026

মেহেরপুরে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

March 29, 2026

গাংনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

March 29, 2026

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ভাংচুর

March 29, 2026

Recent Posts

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ...
গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা...
ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal