গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।। আটক এক
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিক রিমন হোসেনকে আটক করে সেনাবাহিনী।
আজ সোমবার দুপুরে সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জোড়পুকুরিয়া বাজারের রিমন হোসেনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দোকান থেকে লাল স্কচ টেপ দিয়ে জড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দোকান মালিক লিমন হোসেনকে।
উদ্ধার হওয়া ককটেল এবং আটক রিমনকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানাই সেনাবাহিনীর অভিযানদল।