Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে ককটেল দিয়ে ভাগ্নেকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মামা \ ককটেলসহ র‌্যাবের হাতে দু’জন আটক
অন্যান্য

গাংনীতে ককটেল দিয়ে ভাগ্নেকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মামা \ ককটেলসহ র‌্যাবের হাতে দু’জন আটক

by shamim khan August 24, 2022
written by shamim khan August 24, 2022 0 comments
352

এম চোখ ডটকম, গাংনী:  ভাগ্নে বাবর আলীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল মামা সিফাত আলীর। এ বিরোধের জের ধরে ভাগ্নেকে ফাঁসাতে ককটেল রাখার চক্রান্ত করে মামা সিফাত আলী। তবে ভাগ্নে নয়, নিজের ফাঁদেই আটকে গেলেন মামা সিফাত আলী। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা ৩টি ককটেলসহ সিফাত আলী (৫৫) ও তার সহযোগী আব্দুল আলিম স্বপনকে (৩৫) আটক করেছে।
সিফাত আলী গাংনী উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের সাকেম মন্ডলের ছেলে। তার সহযোগী আব্দুল আলিম স্বপন কোদালকাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।
র‌্যাব ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের সিফাত আলী ও বাবর আলী সম্পর্কে আপন মামা ভাগ্নে। মায়ের সম্পত্তির ভাগ নেওয়া কেন্দ্র করে বাবর আলীর সাথে তার মামা সিফাত আলীর বিরোধ চলছিল। সামাজিকভাবে সকলেই ভাগ্নে বাবর আলীর নায্য দাবির পক্ষে ছিলেন। তাই কোনভাইবে ভাগ্নেকে আটকাতে পারছিলেন না সিফাত।
র‌্যাব জানায়, বেশ কিছু দিন ধরে একটি মোবাইল নম্বর থেকে বাবর আলীর বাড়িতে ককটেল রাখা আছে বলে জানানো হচ্ছিলো। সোর্স সেজে সিফাত আলী র‌্যাবকে এ খবর দেয়। বেশ কয়েকদিন ধরে সিফাতের সাথে কথাবার্তায় র‌্যাব সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে মঙ্গলবার রাতে ভাটপাড়া গ্রামে বাবর আলীর বাড়ির পাশে অভিযান চালায় র‌্যাব। ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের পৌঁছুনোর কিছুক্ষণ আগে সিফাত ও স্বপন ব্যাগে করে ককটলে রাখতে যায়। অভিযান দলের কাছে তাদের সাজানো নাটক স্পষ্ট হয়। ফলে বাবর আলীকে বাদ দিয়ে সিফাত ও স্বপনকে ৩টি ককটেলসহ আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাগ্নেকে ফাঁসানোর কথা স্বীকার করেছে সিফাত। র‌্যাবের পক্ষ থেকে সিফাত ও স্বপনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে প্রেরণের উদ্দেশ্যে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব।
অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৬ এর কর্মকর্তা ফ্লাইট লে. রাসেল আহম্মেদ। সঙ্গে ছিলেন ডিএডি নুরুল আমিন, এসআই প্রদ্যুৎ কুমার ও শহিদুল ইসলাম, পিসি আব্দুস সাত্তার এবং এএসআই ফজলুল হকসহ র‌্যাব সদস্যরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল আলিম স্বপনের বাড়ি কোদাইলকাটি গ্রামে। তবে তিনি ভাটপাড়া কুঠি গ্রামের আসাদুল কসাইয়ের জামাই। ঘরজামাই হিসেবে ওই গ্রামে বসবাস করা সুবাদে সিফাতের সাথে সুসম্পর্ক থাকায় ককটেল রাখার কাজে স্বপনকে ব্যবহার করে সিফাত।

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মেহেরপুরের সিংহাটি থেকে মাদকসেবি আটক
next post
 রায়ের কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত,-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

You may also like

গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে বেধড়ক মারধর

March 24, 2026

গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ...

March 18, 2026

ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিরুদ্দেশ

February 18, 2026

অপারেশন থিয়েটারে রোগী মৃত্যুর অভিযোগ , দুই চিকিৎষককে...

February 16, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

January 25, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

বাবার নামে বিরাট ওয়াজ মাহফিল ।। নেপথ্যে অনলাইন...

January 12, 2026

Recent Posts

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ...
গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা...
ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal