এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে একই এলাকার এক কিশোরের বিরুদ্ধে। বুধবার বুধবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। জুনায়েদ হোসেন গাংনী উপজেলা ঢেপা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
শিশুর মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। একপর্যায়ে শিশুটির মা ডাকাডাকি করলে জুনায়েদ ওই শিশুকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তাজমিরা খাতুন বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। গাইনি কনস্যান্টেন্ড একটি টিম লাগবে যে কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল রেফার করা হয়েছে।
সন্ধ্যায় অভিযুক্তর বিরুদ্ধে থানায় একটি মামলা দের করেছে শিশুটির পরিবার।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে জুনায়েদের পিতার মোবাইল নাম্বারে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।