Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » গাংনীতে প্রশাসনের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ ॥ মাটি বহনে জরিমানা
বাংলাদেশ

গাংনীতে প্রশাসনের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ ॥ মাটি বহনে জরিমানা

by admin April 12, 2023
written by admin April 12, 2023 0 comments
গাংনীতে প্রশাসনের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ ॥ মাটি বহনে জরিমানা
345

গাংনীতে প্রশাসনের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ ॥ মাটি বহনে জরিমানা

এম চোখ ডট কম, গাংনী:
অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থানে গাংনী উপজেলা প্রশাসন। বুধবার (১২ এপ্রিল) গাংনী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গা ঢাকা দিয়েছে পুকুর খনন কাজের সাথে জড়িতরা। গ্রামীণ সড়কে ভারি যানবাহন চালিয়ে মাটি পরিবহনের অপরাধে কালু মিয়া নামের এক জনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সম্প্রতি গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে স্কেবেটার দিয়ে। ইটভাটাগুলোতে বিপুল পরিমাণে মাটির চাহিদা থাকায় পুকুর খনন লাভজনক খাত হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। পুকুর খননের মাটি এবং তিন ফসলী জমির উপরি অংশের মাটি কেটে ইটভাটাগুলোতে বিক্রি হচ্ছে। ইটভাটা মালিকদের প্রলোভনে পড়ে সাধারণ চাষীরা মাটি কাটার মত আইন বিরোধী কাজে লিপ্ত হচ্ছেন।
জানা গেছে, গাংনী উপজেলার বেতবাড়ীয়া গুচ্ছ গ্রামের পাশের মাঠে মাটি কাটা শুরু করে টুটুল মোল্লা নামের এক ব্যক্তি। দিনের বেলায় খনন কাজ বন্ধ থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাত ব্যাপী চলে খনন কাজ। ফলে সারা রাত ধরে মাটি বহন করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ইটভাটায়। এতে তিন ফসলী জমি ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি সারা রাত ট্রাক্টর টলিতে মাটি বহন করায় এলাকার মানুষ দুর্ভোগে পড়েন। যার প্রেক্ষিতে ভুক্তভোগী জমি মালিকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন।
এদিকে গতকাল বুধবার গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে বেতবাড়ীয়ায় পুকুর খননস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। তবে ঘটনাস্থলে তখন মাটি কাটার কোন যন্ত্রপাতি ছিল না। ভ্রাম্যমাণ আদালতে পক্ষ থেকে মাটি না কাটার জন্য লোক মারফত খবর দেওয়া হয় টুটুল মোল্লার কাছে। যার প্রেক্ষিতে বুধবার রাতে মাটি কাটা ছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উসলামপুরের আব্দুস সালামের ছেলে কালু মিয়া তার গাড়ীতে অন্য মাঠ থেকে মাটি বোঝাই করে একটি ইটভাটায় যাচ্ছিলেন। গ্রামীণ সড়কে ভারি যানবহান চালিয়ে মাটি পরিবহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কালু মিয়াকে আটক করে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫(৪) ও ১৫ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা পরিশোধ এবং ভবিষ্যতে গ্রামীণ সড়কে এমন মাটি পরিবহন করবে মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পায় কালু মিয়া।
এদিকে অবৈধভাবে পুকুর খনন বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কঠোর অবস্থানে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ অভিযান চলমান থাকলে অবৈধ পুকুর খনন বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন এলাকার অনেকে।

 

0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
পুরো সপ্তাহ গাংনী বাজারে টোল আদায়ের বিষয়ে মাইকিং
next post
মুজিবনগর উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব হলেন গাউসুল আজম (বিজন)

You may also like

গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।।...

February 9, 2026

জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর...

February 7, 2026

মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪

February 5, 2026

মুজিবনগরে বিএনপি অফিসের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায়...

January 31, 2026

মেহেরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকবর...

January 31, 2026

মুজিবনগরে লিচু বাগান থেকে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

January 31, 2026

মেহেরপুর জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ

January 25, 2026

গাংনীতে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪, ট্রাক্টরে...

January 23, 2026

মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

January 20, 2026

ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপ...

January 19, 2026

Recent Posts

গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।। আটক এক
জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর বিএনপি মনোনীত...
মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal