গাংনীতে র্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই যুবক আটক।
এম চোখ ডটকম গাংনী:
গাংনীতে র্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ যুবকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত ৭ঃ৪০ মিনিটে গাংনী পৌরসভার উত্তরপাড়া রাজা ক্লিনিকের সামনে থেকে এক কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন, তিনটি মোবাইল ফোনের সিম এবং একটি মোটরসাইকেল জব্দসহ ২ যুবককে আটক করা হয়।
আটকৃতরা হলেন,গাংনী ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামের রেজাউল হকের ছেলে রাশিদুল ইসলাম (২৩) ও একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে নাসিম আলী(২০)।
আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে এবং সেই সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।