Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রি উত্যক্তর অভিযোগ ফুঁসে উঠেছেন এলাকাবাসি, শিক্ষকের আত্মগোপন!
অন্যান্য

গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রি উত্যক্তর অভিযোগ ফুঁসে উঠেছেন এলাকাবাসি, শিক্ষকের আত্মগোপন!

by shamim khan June 3, 2024
written by shamim khan June 3, 2024 0 comments
181

গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রি উত্যক্তর অভিযোগ
ফুঁসে উঠেছেন এলাকাবাসি, শিক্ষকের আত্মগোপন!

এম চোখ ডটকম, গাংনী :  গাংনীর বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিরাজুল ইসলামের বিরুদ্ধেসপ্তম শ্রেণির এক ছাত্রিকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে । লজ্জ্বা ভয়ে ওই ছাত্রি বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসি। তোপের মুখে আত্মগোপন করেছেন ওই শিক্ষক । এদিকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে গোপনে সমঝোতার চেষ্টা ও ঘটনা আড়াল করতে ব্যর্থ হয়েছেন প্রধান শিক্ষক।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত ওই ছাত্রিকে শিক্ষক মিরাজুল ইসলাম বিভিন্ন সময় নানা ধরনের কুরচিপূর্ণ কথা বলেন। দিন পাঁচেক আগে শিক্ষক মিরাজুল ওই ছাত্রিকে বিদ্যালয়ে একটি কক্ষে নিয়ে কু প্রস্তাব দেয়। লোক লজ্জ্বার ভয়ে ছাত্রিটি বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় ও পরিবারের লোকজনকে জানায়। বিষয়টি জানানো হয় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষককে। সেই সাথে জেনে যান বিদ্যালয়ে পরিচালনা পর্ষদসহ এলাকার লোকজন।

এলাকার কয়েকজন জানান, একজন ছাত্রি একজন শিক্ষকের মেয়ে তুল্য। কীভাবে তাকে কুপ্রস্তাব দেয় ? তার বিচার হওয়া প্রয়োজন। এজন্য ছাতিয়ান ও বাওট গ্রামের লোকজন ফুঁসে উঠেছে। গত রোববার ও আজ সোমবার এলাকার লোকজন বিদ্যালয়ে আশে পাশে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষক আত্মগোপন করেন। শিক্ষক মিরাজুল দুশ্চরিত্রের মানুষ। তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তারা।

এলাকাবাসি আরো জানান, ওই শিক্ষককে বাঁচাতে ও ঘটনা আড়াল করতে প্রধান শিক্ষক সোহরাব হোসেন মিথ্যাচার করেন। ঘটনাটি আদৌ সত্য নয় বলে প্রচার করতে চাইলে ওই শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন পুরো ঘটনাটি এলাকার জনপ্রতিনিধিদেরকে অবহিত করেন। এর পরই প্রধান শিক্ষক দমে যান। তাছাড়া ঘটনার ৫দিন অতিবাহিত হলেও প্রধান শিক্ষক ওই ক্রিড়া শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি এবং উর্ধ¦তন কর্মকর্তাকে অবহিত করেন নি।

কয়েকজন শিক্ষক জানান, ২০১৮ সালে এনটিআরসি থেকে নিয়োগ পান শিক্ষক মিরাজুল। তখন থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ রয়েছে। এমতাবস্থায় প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ কারো কথায় কান না দিয়ে তাকে যোগদান করান। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ছাত্রিদের সাথে অসদাচরণ এবং বাজে উক্তি করতেন। হাসির ছলে কথা বলায় তখন কেউ কিছু মনে করতেন না। কিন্তু উত্যক্ত করা ছাড়াও ছাত্রিদের সাথে খারাপ আচরণ করায় সকলেই বিরক্ত।

প্রধান শিক্ষক সোহরাব হোসেন জানান, ক্রিড়া শিক্ষক মিরাজুলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ওই শিক্ষক আর বিদ্যালয়ে আসেন নি। আবার তার ব্যবহৃত মুঠো ফোনটিও বন্ধ রেখেছেন। তাকে মৌখিকভাবে বিদ্যালয়ে না আসার জন্য বলা হয়েছে। সেই সাথে ওই শিক্ষার্থীকে ঘটনার বিবরন দিয়ে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষককে বাঁচাতে গোপন আঁতাতের বিষয়টি অস্বীকার করেন এই প্রধান শিক্ষক।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাহাবুল ইসলাম জানান, তিনি দুদিন আগে ঘটনাটি শুনেছেন। প্রধান শিক্ষক তাকে ঘটনাটি জানান নি। লোকমুখে ঘটনাটি শুনে বিদ্যালয়ে আসেন এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষককে বলেন।

 

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মুজিবনগর উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর
next post
মেহেরপুরের পাটকেলপোতায় আমিন ফিলিং স্টেশনে অভিযান পাঁচ হাজার টাকা জরিমানা

You may also like

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

January 25, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

বাবার নামে বিরাট ওয়াজ মাহফিল ।। নেপথ্যে অনলাইন...

January 12, 2026

মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী...

January 8, 2026

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

December 22, 2025

র‍্যাবের অভিযানে মুজিবনগরে উইনক্রিক্সসহ মাদক পাচারকারী আটক

December 13, 2025

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

December 2, 2025

মেহেরপুরে ১০ টি স্বর্ণের বারসহ দুই জন আটক

November 30, 2025

Recent Posts

মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
মুজিবনগরে বিএনপি অফিসের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
মেহেরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকবর আলীকে রাষ্ট্রীয়...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal