25
মহান স্বাধীনতা দিবসে মেহেরপুর স্মৃতিসৌধে বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি
এম চোখ ডটকম, গাংনী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মেহেরপুর জেলা বিএনপি। আজ বেলা ১১ টার দিকে শহরের কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এর আগে শহরের ঈদগাহ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান সহ বিএনপি নেতা কর্মীরা র্যালি ও পুষ্পার্ঘ্য অর্পণে অংশগ্রহণ করেন।