মুজিবনগরে কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগের ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।
কর্মসূচির আওতায় ১,১৩০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধান বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
পেঁয়াজ উৎপাদনে উৎসাহ দিতে ৫০ জন বীজ উৎপাদক কৃষককে পেঁয়াজ বীজ ও কৃষি উপকরণ এবং ৩,০০০ কৃষককে বীজ, সার ও বালাইনাশক দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন কৃষক পেয়েছেন পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন।
শাকসবজি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ৫ ধরনের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়।
এছাড়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১,০০০ কলা চাষীকে পুনর্বাসনের আওতায় প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রদান করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, এ কর্মসূচি কৃষকদের আগাম প্রস্তুতিতে সহায়তা করবে এবং কৃষি উৎপাদনে গতি আনবে।