Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » প্রথম রাজধানী মুজিবনগর » মুজিবনগরে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর টলি
প্রথম রাজধানী মুজিবনগরবাংলাদেশ

মুজিবনগরে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর টলি

by admin January 30, 2023
written by admin January 30, 2023 0 comments
মুজিবনগরে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর টলি
565
মুজিবনগরে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর টলি

এম চোখ ডট কম, মুজিবনগর :
মুজিবনগরে প্রধান সড়কসহ অলিগলি বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইট ভাটার কাজে নিয়োজিত অবৈধ যান ট্রাক্টর টলি। এতে জনদুর্ভোগ সৃষ্টির পাশাপাশি অনাকাঙ্খিত দুর্ঘটনাও ঘটছে। ফলে এর নাম যন্ত্রদানব বলে আখ্যায়িত করেছেন এলাকার মানুষ। এই দানবের কার্যক্ষেত্রের মালিকরা এতটাই শক্তিশালী যে উপজেলা প্রশাসনের নাকের ডগায় চলাচল করলেও তা থামানো যাচ্ছে না। তবে অবৈধ এসব যানবাহন নিয়ন্ত্রণে অভিযানের কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার।
এলাকাবাসীর অভিযোগ, মুজিবনগর উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ও সব থেকে ব্যস্ততম বাজারেও এই দানবের দাপট কমছে না। যানবাহন ও জনবহুল এলাকাতেও এই যানটি দ্রুতবেগে চলাচল করছে কাউকে তোয়াক্কা না করেই।
জানা গেছে, জমি চাষাবাদের জন্য আমদানিকৃত এসব ট্রাক্টরের পেছনে লাগানো হয়েছে একটি টলি। যা দেখতে ট্রাকের পেছনের অংশের মতো। ট্রাক্টরের বড় দুই চাকার সাথে সামঞ্জস্য রেখে টলির চাকাগুলো স্থাপন করা হয়েছে। ফলে অতিরিক্ত শক্তিধর যান হিসেবে ইটভাটা মালিকদের কাছে এই যানটি বেশ জনপ্রিয়। পুকুর ও নদী থেকে মাটি বালু তুলে ইটভাটা পর্যন্ত পৌছান এবং বিভিন্ন স্থানে ইট বহনের কাজেই মূলত ট্রাক্টর টলির ব্যবহার বেশি।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে রাত অবধি প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের অলিগলি সড়কেও এ যানের দাপটে অতিষ্ট মানুষ। কিন্তু প্রভাবশালী ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ অসহায় হয়ে এ যানের যন্ত্রণা সহ্য করছেন।
জানা গেছে, প্রতিনিয়ত নতুন সড়ক নির্মাণ ও সংস্কার করা হলেও যন্ত্রদানব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ধুলোবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ।
প্রতিদিনই কোন কোন এলাকা থেকে মাটি ও বালু বহন করা হয় এ যানযোগে। এ উপজেলার বিভিন্ন স্থানের কৃষি জমির টপ সয়েল ফেলে দেওয়া ও পুকুর সংস্কারে অযুহাতে সমস্ত মাটি যাচ্ছে ইট ভাটার পেটে। এসব ট্রাক্টরযোগে নরম ও কাদামাটি দেদারসে সড়কে পড়ে পিচ্ছিল হয়ে যাচ্ছে। ফলে চলাচলের অযোগ্য হচ্ছে রাস্তাগুলো। অন্যদিকে রাস্তায় পড়ে থাকা কাদা এক সময় শুকিয়ে ধুলোয় পরিণত হচ্ছে। এতে সড়কে চলতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। দিন রাত এসব ট্রাক্টরগুলো দাপিয়ে বেড়ালেও এসব বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কোন কার্যকর ভূমিকা চোখে পড়ে না।
অবৈধ যন্ত্রদানবের দাপট আর এলাকার মানুষের দুর্ভোগ নিরসনের বিষয়টি তুলে ধরে প্রতিকার জানতে চাইলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস ‘‘মেহেরপুরের চোখ’’ কে বলেন, এ বিষয়ে আমরা কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি যার প্রতিকার করা হচ্ছে। অন্যদিকে এলাকার চেয়ারম্যানদেরকে বিষয়টি নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিতে বলেছি। তাছাড়া বিভিন্ন ক্যাম্পে পুলিশ দিয়ে ধরা হচ্ছে এবং আমি নিজেও অভিযান করব। অবৈধ এ যান নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
মুজিবনগরে ফেনসিডিলসহ ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
next post
দলে ফিরলেন গাংনীর সাবেক মেয়র আশরাফুল

You may also like

গাংনীতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

March 29, 2026

গাংনীতে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে...

March 29, 2026

মুজিবনগরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা

March 29, 2026

মুজিবনগরে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

March 29, 2026

মেহেরপুরে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

March 29, 2026

গাংনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

March 29, 2026

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ভাংচুর

March 29, 2026

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

March 29, 2026

মেহেরপুর রাজনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

March 26, 2026

মহান স্বাধীনতা দিবসে মেহেরপুর স্মৃতিসৌধে বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি

March 26, 2026

Recent Posts

গাংনীতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান
গাংনীতে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে স্কুল ফিডিং...
মুজিবনগরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal