মেহেরপুরে রমজানের অগেই বেড়েছে মুরগির দাম
এম চোখ ডটকম, ডেস্ক :
মেহেরপুর জেলার হাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। রমজান শুরুর আগে থেকেই অস্থিরত বিরাজ করছে মুরগির দামে। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রমজানের আগের দিন আজ বুধবার বাজার ঘুরে দেখা গেছে, ছোলা, চাল, ডাল, তেল ও খেজুরের বাজার মুল্য স্থীতিশীল রয়েছে। তবে শীতকালীন সবজি ফুরিয়ে আসায়ে কয়েকটি কাঁচা সবজির দাম বাড়তির দিকে। সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার, লেয়ার ও পোল্টি মুরগিতে। গেল এক সপ্তাহ ধরে প্রতি কেজিতে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গরু ও খাসির মাংসের উর্দ্ধমুখী দামে সাধারণ মানুষের ভরসা পোল্টি মুরগির দাম বাড়ায় ক্রেতাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। মুরগির সরবাহ কম থাকায় দাম বৃদ্ধি বলে জানিয়েছেন মুরগি ব্যবসায়ীরা।
1
previous post