Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে আপিল নিষ্পত্তি
বাংলাদেশমেহেরপুর

মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে আপিল নিষ্পত্তি

by admin May 25, 2022
written by admin May 25, 2022 0 comments
মেহেরপুর পৌরসভায় কাউন্সিলর প্রার্থী যারা
506

মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে আপিল নিষ্পত্তি

এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে আপিল নিষ্পত্তি করেছে নির্বাচনী আপিল বোর্ড। এতে মেহেরপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছয় জনের মনোনয়নপত্র বহাল করা হয়। বুধবার (২৫ মে) আপিল শুনানি শেষে মনোনয়ন পত্রের বৈধতা ঘোষণা করেন এ নির্বাচনের আপিল বোর্ড প্রধান মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খাঁন। হলফনামায় ভিন্ন ভিন্ন শর্ত পূরণ না হওয়ায় এসকল প্রার্থীদের মনোনয়পত্র বাতিল করেছিলেন রির্টানিং অফিসার।
এছাড়াও আপিল বোর্ডে কাউন্সিলর প্রার্থী দুই জনের মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। অপরদিকে মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর পৌরসভার নির্বাচনে ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান জনি, ৫ নম্বর ওয়ার্ডে আক্তারুল ইসলাম ও মোস্তাক আহমেদ, ৭ নম্বর ওয়ার্ডে ইলিয়াস হোসেন ও মনিরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডে নাজমুল হাসানের প্রার্থীতা বহাল করেন আপিল বোর্ড। ফলে এই প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
অপরদিকে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলামের ঋণখেলাপি রয়েছে এবং ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফাহাদ খানের পূর্ণ হয়নি। ফলে এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্ত বহাল করেন আপিল বোর্ড। এতে তারা আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।

মেহেরপুর পৌর নির্বাচনের আরও খবর  পড়ুন:      মেহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

মেহেরপুর পৌরসভার সাথে একই দিনে ১৫ জুন আমঝুপি, বারাদী, পিরোজপুর ও শ্যামপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফশীল অনুযায়ী পৌরসভা ও চারটি ইউনিয়নের সিডিউল একই। তাই একই দিনে ইউনিয়নের প্রার্থীদের আপিল নিষ্পত্তি করে আপিল বোর্ড। আপিলে আমঝুপি ইউপি চেয়ারম্যান প্রার্থী আকরামুল আজিমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল করা হয়। এতে নির্বাচনে অংশ নিতে পারছে না তিনি।
একই আপিল বোর্ড শুনানি শেষে বোরহান উদ্দীন চুন্নুর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করেছেন।
মেহেরপুর পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে দায়ের করা বর্তমান মেয়রের আপিল খারিজ করেছেন আপিল বোর্ড। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোয়নপত্র বাতিলের দাবিতে আপিল আবেদন করেন বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন। তাঁরা দু’জনই এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দীতা করছেন। মাহফুজুর রহমান রিটন আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু স্বতন্ত্র প্রার্থী। এ নির্বাচনে বিএনপি ও অন্যান্য দলের কোন প্রার্থী নেই।
আপিল বোর্ড শুনানি শেষে রায় ঘোষণা করেন। মাহফুজুর রহমান রিটনের আপিল অভিযোগ খারিজ করা হয়। ফলে মোতাচ্ছিম বিল্লাহ মতুর নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা নেই।
আপিল পর্ব শেষ হওয়ায় এখন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরেই মূলত শুরু হবে নির্বাচনী মাঠের উৎসব। ভোটের মাঠ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ঠ দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার।

আরও পড়ুন :          মেহেরপুর পৌরসভা নির্বাচনে সাবেক আর বর্তমান মেয়রের লড়াই 

                                 প্রথমবার উপস্থাপনায় বুবলী

 

0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
গাঁজা সেবনের দায়ে গাংনীতে একজনের কারাদণ্ড
next post
মেহেরপুরে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

You may also like

মেহেরপুরের দু’টি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী

February 12, 2026

মেহেরপুরে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

February 11, 2026

গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।।...

February 9, 2026

জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর...

February 7, 2026

মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪

February 5, 2026

মুজিবনগরে বিএনপি অফিসের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায়...

January 31, 2026

মেহেরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকবর...

January 31, 2026

মুজিবনগরে লিচু বাগান থেকে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

January 31, 2026

মেহেরপুর জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ

January 25, 2026

গাংনীতে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪, ট্রাক্টরে...

January 23, 2026

Recent Posts

মেহেরপুরের দু’টি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী
মেহেরপুরে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।। আটক এক
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal