Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » জাতীয় » মেহেরপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র ?
জাতীয়

মেহেরপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র ?

by admin June 14, 2022
written by admin June 14, 2022 0 comments
মেহেরপুর পৌরসভা নির্বাচনে সাবেক আর বর্তমান মেয়রের লড়াই
460

মেহেরপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র ?

এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র ? ভোট গ্রহণের কাছাকাছি সময়ে এমন প্রশ্ন বেশ জোরোশোরেই শোনা যাচ্ছে। কৌতুহলী মানুষের মাঝে সীমাহীন আলোচনায় উঠে আসছে দুই প্রার্থীর নানা দিক।
মেহেরপুর পৌরসভা নির্বাচন ১৫ জুন। এ নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দী হচ্ছেন সদ্য সাবেক মেয়র মাহফুজুর রহমান রিটন ও সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। এই প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী না থাকায় দু’জনই রয়েছেন মূল আলোচনায়। মাহফুজুর রহমান রিটনের জনপ্রিয়তার পাশাপাশি নৌকা প্রতীক রয়েছে। অপরদিকে মোতাচ্ছিম বিল্লাহ মতু স্বতন্ত্র প্রার্থী। প্রকাশে কোন দল তাকে সমর্থন না দিলেও ভোটের মাঠের অন্তরালে হয়তো কেউ কেউ আছেন বলে মনে করছেন ভোটাররা। তবে দুই প্রার্থীরই যেহেতু জনপ্রিয়তা রয়েছে তাই ভোটের মাঠের প্রতিদ্বন্দীতা বেশ জমবে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।
জানা গেছে, মাহফুজুর রহমান রিটনের পক্ষে ভোট প্রার্থনা করছেন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ বেশ কয়েকজন নেতা গেল কয়েকদিন ধরে মেহেরপুরের ভোটের সভা করেছেন। এ সভায় নৌকার প্রতিদ্বন্দী মোতাচ্ছিম বিল্লাহ মতুকে স্বাধীনতা হিসেবে বিরোধী অভিযোগ করেছেন নেতারা। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মেহেরপুর পৌরসভাকে সম্পৃক্ত রাখা ও মাহফুজুর রহমান রিটনের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান তারা।
নেতাকর্মীরা জানান, মাত্র ৫ বছর পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন মাহফুজুর রহমান রিটন। ফলে এ নির্বাচনে জনপ্রিয়তার প্রভাব কাজে লাগছে।

আরও পড়ুন        মেহেরপুর পৌরসভা নির্বাচনে সাবেক আর বর্তমান মেয়রের লড়াই

এদিকে স্থানীয় অনেক নেতাই প্রকাশ্যে মাহফুজুর রহমান রিটনের পক্ষে ভোট চাইছেন। আওয়ামী লীগের একটি অংশ রিটনের বিরোধীতা করছেন বলে নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। তবে গোপনে বিরোধীতাকারীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন রিটনের ঘনিষ্টজনেরা। সব কিছু ঠিকঠাক থাকলে রিটনের নৌকা বিজয়ী হবে এমন বিশ^াস রয়েছে নেতাকর্মীদের মনে।
এদিকে সময়মতো নির্বাচন না দিয়ে চেয়ারে আকড়ে ছিলেন মোতাচ্ছিম বিল্লাহ মতু। এমন অভিযোগ করে আন্দোলনে মাধ্যমে মেহেরপুর পৌরসভার নাগারিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে বলে প্রচারণা চালাচ্ছেন মাহফুজুর রহমান রিটন। তার মেয়াদের ৫ বছর পূর্তির পর নির্ধারিত সময়েই নির্বাচন হচ্ছে। মোতাচ্ছিম বিল্লাহ মতু মেয়র হলে আবারও ভোটাধিকার ছিনিয়ে নেবে বলে অভিযোগ করছেন রিটন ও তার সমর্থকরা।
২০১৭ সালের পৌর নির্বাচনে জীবনের প্রথম নৌকা প্রতীকের সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে পেরেছেন রিটন। নৌকা প্রতীক নিয়েই মেয়র পদে বিজয়ী হয়েছিলেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোতাচ্ছিম বিল্লাহ মতুর শোচনীয় পরাজয় হয়েছিল। অবশ্য এ নির্বাচনে কারচুপি ও পেশিশক্তির অভিযোগ তুলে ফলাফল বর্জন করেছিল বিএনপি।
এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ভোটের শুরু থেকেই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে তিনি জয়লাভ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করছেন।
জানা গেছে, মোতাচ্ছিম বিল্লাহ মতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১০ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী হন। এর আগে আরও দু’টি নির্বাচনে বিজয়ী হন তিনি। তিন মেয়াদে ১৫ বছর দায়িত্ব পালন করার বিধান থাকলেও মামলার বেড়াজালে তিনি দায়িত্ব পালন করেছেন ২৩ বছর। আমদহ ইউনিয়নের সাথে সীমান্ত সংক্রান্ত মামলায় যথা সময়ে নির্বাচন হয়নি। তিনি পৌরসভার চেয়ারে থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
মতুর ঘনিষ্টজনেরা জানান, দীর্ঘদিন পৌরসভায় দায়িত্ব পালন করায় মানুষের কাছে জনপ্রিয় মেয়র হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন। পৌরসভার সব উন্নয়নে মতুর ছোয়া রয়েছে। এসব দিক বিবেচনায় ভোটাররা তাকেই বিজয়ী করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তার সমর্থকরা।
মোতাচ্ছিম বিল্লাহ মতুর ঘনিষ্টজন সুত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পেশিশক্তির প্রয়োগ বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের প্রতি বারবার আহবান জানাচ্ছেন মতু। সুষ্ঠু নির্বাচন হলে মতু বিজয়ী হবে বলে আশা করছেন তারা।
মেহেরপুর পৌরসভার এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৫ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৮ হাজারের উপরে।

 আরও পড়ুন             আর্জেন্টিনা ঠিক কখন বুঝল, বিশেষ কিছু হতে চলেছে
0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
আমঝুপি গ্রামেই থাকবে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান
next post
মেহেরপুর পৌরসভায় কাউন্সিলর প্রার্থী যারা

You may also like

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

গাংনীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও ছড়িয়ে...

November 1, 2025

নির্বাচনী তরি ভিড়বে- বদিউল আলম মজুমদার

September 19, 2025

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাংলাদেশ তামাক বিরোধী জোটের...

August 14, 2025

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি পলাশ, সম্পাদক পলি

August 1, 2025

গাংনীতে আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

July 28, 2025

গাংনীতে বিএনপির মশাল মিছিল

July 16, 2025

বালু তোলার অপরাধে গাংনীতে এক ব্যক্তির ৫০ হাজার...

July 12, 2025

মেহেরপুর জেলায় এনসিপির পদযাত্রা ও সমাবেশের সময়সুচী

July 8, 2025

Recent Posts

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ...
গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা...
ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal