Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » রাজনীতি » শেখ হাসিনাকে রুখে দিয়েছি, তিন টাকার কমিটি রুখে দেওয়া কঠিন কিছু নয়-গাংনীতে আলোচনা সভায় মাসুদ অরুন
রাজনীতি

শেখ হাসিনাকে রুখে দিয়েছি, তিন টাকার কমিটি রুখে দেওয়া কঠিন কিছু নয়-গাংনীতে আলোচনা সভায় মাসুদ অরুন

by shamim khan January 22, 2025
written by shamim khan January 22, 2025 0 comments
137

শেখ হাসিনাকে রুখে দিয়েছি তিন টাকার কমিটি রুখে দেওয়া কঠিন কিছু নয়-গাংনীতে আলোচনা সভায় মাসুদ অরুন

এম চোখ ড কম, গাংনী:
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রতি হুশিয়ারী করে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন বলেছেন, আমরা শেখ হাসিনাকে রুখে দিয়েছি। আর তিন টাকার কমিটি রুখে দেওয়া কঠিন কিছু হবে না। আগামি পয়লা ফেব্রæয়ারী গাংনীতে হাজার হাজার মানুষের সমাবেশ হবে। সেই সমাবেশ ঠিক করে দিবে মেহেরপুর জেলার দায়িত্ব কারা পাবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণের সাথে আছি এবং ছিলাম। জনগণই আমাদের শেষ ভরসা। আমরা জনগণের উপরে ভরসা রাখতে চায়।
বুধবার বিকেলে গাংনী হাসপাতাল বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ্জুামান বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় মাসুদ অরুন বিগত সময়ের আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরেন বলেন, আমরা ধান লাগাবো আর সেই ধান কেটে নিয়ে যাবে বর্গিরা তা হবে না। যতদিন পর্যন্ত আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এদেশের ক্ষমতায় বসাতে না পারব ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যহত থাকবে।
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সমালোচনা করে অগ্নিঝরা বক্তা হিসেবে পরিচিত মাসুদ অরুন বলেন, এই কমিটি শুক্কুরবারের কমিটি। শুক্কুরবার আসলে ছুটি থাকে তাই ঢাকা থেকে আসতে পারেন রাজনীতি করতে। শুক্কুরবার আসলে কোর্ট ছুটি থাকে অ্যাডভোকেট সাহেব রাজনীতি করার সুযোগ পান। শুক্কুরবারের রাজনীতি বন্ধ; শুক্কুরবারের রাজনীতি আর হবে না। সাদা কাগজে কাল অক্ষরের কমিটি পেয়েছেন মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখেন এটা আমরা আগেই বলেছিলাম। আমি সভাপতি বা এমপি হতে চাই না। তবে জনগণের অধিকার নিয়ে কাউকে খেলতে দিব না। আগামি পয়লা ফেব্রæয়ারী থেকে নতুন যুদ্ধ শুরু হবে। এ যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
প্রধান বক্তার বক্তৃতায় আমজাদ হোসেন সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে অপনারা আমাদেরকে ভালবাসেন। তাই আমাদেরকে বাদ দিয়ে কোন কমিটি করা হলে তা জনগণ মেনে নিবে না। জাতীয়তাবাদী শক্তির পক্ষের সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে। বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়ে মনগড়া কোন কমিটি মেহেরপুরের মাটিতে ঠাঁই পাবে না। আগামি দিনের লড়াই সংগ্রামের জন্য তিনিও নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ^াস, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা সুলেরী আলভী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকিব জাভেদ সেনজির, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, সাবেক সহ সভাপতি নাসিরউদ্দীন, জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি মিছিল গাংনী শহর প্রদক্ষিণ করে। দলের ঐক্য ধরে রাখুন, জনগণের প্রত্যাশা অনুযায়ী মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে এ গণমিছিল করা হয়।

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মেহেরপুর বলিয়ারপুরে পিতাকে বিষ খাওয়ানোর অভিযোগ
next post
ছাত্রছাত্রীদের হাফ ভাড়া কার্যকর করাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

You may also like

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

গাংনীতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিডিয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের প্রতিবাদ

January 22, 2026

বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো ফিরলেন দলে

January 14, 2026

মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...

October 27, 2025

মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক কমরেড জালাল উদ্দিন আর নেই

September 22, 2025

নির্বাচনী তরি ভিড়বে- বদিউল আলম মজুমদার

September 19, 2025

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতির সঙ্গে গাংনী...

September 15, 2025

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে র‍্যালি...

September 6, 2025

গাংনীর ধানখোলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

September 5, 2025

Recent Posts

গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।। আটক এক
জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর বিএনপি মনোনীত...
মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal