Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » সরেজমিনে গাংনীর বেতবাড়িয়া।। গা‌য়ের জো‌রে গরী‌বের জ‌মি দখল
অন্যান্য

সরেজমিনে গাংনীর বেতবাড়িয়া।। গা‌য়ের জো‌রে গরী‌বের জ‌মি দখল

by admin October 27, 2022
written by admin October 27, 2022 0 comments
379
সরেজমিনে গাংনীর বেতবাড়িয়া।। গা‌য়ের জো‌রে গরী‌বের জ‌মি দখল

এম চোখ ডট , গাংনী :
ক্রয়কৃত জমির দখল পেতে প্রশাসনের দারে দারে ঘুরেও কোন কুল কিনারা করতে পারছেন না গাংনীর বেতবাড়িয়া গ্রামের মনিরুল ইসলাম। ক্রয়কৃত সম্পত্তি স্থানীয় ইউ‌পি সদস‌্য ও প্রভাবশালীরা নিজের বলে দাবী করে দখল করেছেন। তবে জমির প্রকৃত মালিক নুর মোহাম্মদ কালু বলেছেন- ওই প্রভাবশালী অবৈধভাবে জমির দখল নিয়েছেন।
জানা গেছে, বেতবাড়িয়া মৌজার ৭৮৯৪ দাগে ৭ শতাংশ ও ৭৮৯৮ দাগে ৬৩ শতাংশ জমি রয়েছে। আরএস রেকর্ডে দুই দাগের ৩৫ শতাংশ জমি নুর মোহাম্মদের মা আঞ্জুমান আরা খাতুনের ও বাকি ৩৫ শতাংশ রাবেয়া খাতুনের ৩ ছেলে ইলিয়াস, ইয়াহিয়া ও গোলাম জাকারিয়ার নামে রেকর্ডভুক্ত হয়। নুর মোহাম্মদ তার মায়ের সম্পত্তি উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত হয়ে গ্রামের ৭ জনের কাছে ৩৫.৫ শতাংশ বিক্রি করেন। এ ছাড়াও ওই দুই দাগের আরো ৮ শতাংশ জমি মনিরুল ও তার জামাতা উজ্জ্বলের নিকট বিক্রি করেন। পরে মনিরুল ও উজ্জ্বল দ‌লিলমূ‌লে জ‌মি খা‌রিজ ক‌রেন। এর প‌রে ওই জমি দখল বু‌ঝে নি‌য়ে ঘর করার জন‌্য ইট নি‌য়ে আ‌সেস তারা।
এদিকে গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও স্থানীয় ইউ‌পি সদস‌্য সাইদুল ইসলাম ওই দুই দাগের ৩৫ শতাংশ জমি রাবেয়া খাতুনের তিন ছেলে ইলিয়াস, ইয়াহিয়া ও গোলাম জাকারিয়ার কাছ থেকে বায়না করেছেন ব‌লে দা‌বি ক‌রেন। এই বায়নানামার কথা ব‌লে মনিরুল ইসলাম ও তার জামাতা উজ্জ্বলের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ক‌রে তা‌রের বেড়া দেয়। প্রভাবশালী‌দের বিরু‌দ্ধে শ‌ক্তি‌তে দুর্বল ম‌নিরুল ইসলাম প্রতিবাদ কর‌তে পা‌রে‌নি। ফ‌লে অসহা‌য়ের ম‌তো দখল দেখা ছাড়া তার হা‌তে কোন উপায়‌ ছিল না। গ্রা‌মের অ‌নে‌কে বিষয়‌টি দুর্বলের উপর সব‌লের জুলুম হি‌সে‌বে ম‌নে কর‌লের প্রকা‌শ্যে প্রতিবাদ কর‌তে পার‌ছেন না। উপায় না পে‌য়ে প্রশাস‌নের দ্বারস্থ হ‌য়ে‌ছেন ভুক্ত‌ভোগী অসহায় ম‌নিরুল।
জোরপূর্বক দখ‌লের বিষ‌য়ে জান‌তে চাই‌লে ইউ‌পি সদস‌্য সাইদুল ইসলাম ব‌লেন, রাবেয়া খাতুনের তিন ছেলের কাছ থেকে জমি কেনার জন‌্য বায়না করা হ‌য়ে‌ছে এবং সেমত দখল করা হ‌য়ে‌ছে। রেকর্ডপত্র দেখে জমি কেনা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।
সাইদুল ইসলা‌মের দা‌বির বিষ‌য়ে জ‌মির মা‌লিক নুর মোহাম্মদ কালু জানান, সিএস ও এসএ রেকর্ডে অন্তর্ভুক্ত ৩২১৩,৩২১৪ ও ৩২১৫ দাগ যা আরএস রেকর্ডের দাগ নম্বর ৭৮৯৮ এবং সিএস ও এসএ রেকর্ডের ৩২১৬ দাগ যা আর এস রেকর্ডের ৭৮৯৪ নং দাগ পরিবর্তীত হয়। এতে জমির পরিমান হয় ৭০ শতাংশ। এ জমি তার মা আঞ্জুমান আরার নামে ১৯৫৬ সালে বণ্টন নামা করা হয়। আর রাবেয়া খাতুনের নামে বণ্টন নামায় দেয়া হয় সিএস ও এসএ রেকর্ডের ৩১৯১, ৩১৯২, ৩১৯৪ ও ৩১৭৩ দাগের মোট ৬৯ শতক জমি। সেই থেকেই উভয়পক্ষ জমি ভোগ দখল ছাড়াও বেচা বিক্রি করে। খারিজ- খাজনা সবই প্রদান করা হয় বছর বছর।
তিনি আরো জানান, আর এস রেকর্ডের সময় ইলিয়াস, ইয়াহিয়া ও গোলাম জাকারিয়ার নামে ৭৮৯৮ ও ৭৮৯৪ নম্বর দাগের জমি রেকর্ডভুক্ত হয় ৩৫ শতাংশ জমি। এ জমি নিজেদের বলে দাবি করে অন্যের কাছে বিক্রি করার জন্য বায়না নামা করেন। এ ব্যাপারে মেহেরপুর আদালতে একটি মামলা করা হলে আদালত স্থগিতাদেশ (১৪৫ ধারা) প্রদান করেন। তার পরও যারা বায়না নামা করেছেন তারা অবৈধভাবে দখলে গেছেন।
দখল না পাওয়া মনিরুল ও উজ্জ্বল জানান, তারা নিজের টাকায় জমি কিনেছেন। কোন সমস্যা থাকলে নুর মোহাম্মদ ও রাবেয়া খাতুনের ছেলেরা বসে ঠিক করতে পারেন। কিন্তু তা না করে স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির আশীর্বাদে বায়না নামাকারী আরিফুল ইসলাম ও তার লোকজন জবর দখল নিয়েছেন এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও বিরোধপুর্ণ জমিতে স্থাপনা নির্মাণ করছেন।

0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
গাংনীর হুদাপাড়ায় স্ত্রীর মর‌দেহ উদ্ধা‌রের পর স্বামীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার
next post
গাংনীতে সাত জুয়াড়ী আটক

You may also like

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

January 25, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

বাবার নামে বিরাট ওয়াজ মাহফিল ।। নেপথ্যে অনলাইন...

January 12, 2026

মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী...

January 8, 2026

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

December 22, 2025

র‍্যাবের অভিযানে মুজিবনগরে উইনক্রিক্সসহ মাদক পাচারকারী আটক

December 13, 2025

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

December 2, 2025

মেহেরপুরে ১০ টি স্বর্ণের বারসহ দুই জন আটক

November 30, 2025

Recent Posts

জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর বিএনপি মনোনীত...
মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
মুজিবনগরে বিএনপি অফিসের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal