Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » রাজনীতি » মেহেরপুর-১ তাহলে কী দ্বিমুখী লড়াই হতে যাচ্ছে ?
রাজনীতি

মেহেরপুর-১ তাহলে কী দ্বিমুখী লড়াই হতে যাচ্ছে ?

by shamim khan December 15, 2023
written by shamim khan December 15, 2023 0 comments
559

মেহেরপুর-১ তাহলে কী দ্বিমুখী লড়াই হতে যাচ্ছে ?

এম চোখ ডটকম,মেহেরপুর: তফশীল ঘোষণার বেশ আগে থেকেই মেহেরপুর-১ আসনে বর্তমান এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে একাট্টা হয় আওয়ামী লীগের একটি অংশ। কিন্তু মনোনয়নপত্র দাখিলের সময় সে চিত্রটা কিছুটা পাল্টে যায়। ওই গ্রæপের মধ্য থেকে চার জন মনোনয়নপত্র দাখিল করেন। তবে শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী বিরোধী গ্রæপের অন্যতম প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে এ আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটাররা। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন। এ আসনটিতে ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। দলীয় কমটি গঠন ও দলীয় কর্মকাÐে স্বজনপ্রীতি এবং দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নসহ নানা অভিযোগে দলের একাংশের মনোনয়নপত্যাশী এক ডজন নেতা জোটবদ্ধ হন তার বিরুদ্ধে। তারা ঘোষণা দিয়েছিলেন- ফরহাদ হোসেন বাদে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই ভোট করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান। তখন ওই অংশের নেতারা তাদের মধ্য থেকে একজন প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী করে নৌকার বিরুদ্ধে ভোট যুদ্ধের ঘোষণা দেন। জানা গেছে, একসাথে কয়েকটি জনসভা করে ফরহাদ হোসেনের বিরুদ্ধে তারা অবস্থান নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়পত্র দাখিল করেন তাদের পক্ষের চার জন। এরা হলেন- সাবেক এমপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এবং আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। নেতাকর্মী সুত্রে জানা গেছে, ফরহাদ হোসেনের বিরুদ্ধে একজোট হওয়া নেতাকর্মীদের বেশিরভাগ সাবেক এমপি আব্দুল মান্নানকে একক প্রার্থী রাখার পক্ষে মতামত দেন। অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড. ইয়ারুল ইসলামকেও একক প্রার্থী করার দাবি ওঠে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড. ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এতে আব্দুল মান্নানের একক প্রার্থী হওয়ার পথ কিছুটা সুগম হয়। কিন্তু রির্টার্নিং অফিসারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাড. ইয়ারুল ইসলাম ইসিতে আপিল করলে নেতাকর্মীদের কপালে আবারও চিন্তার ভাজ পড়ে। তাদের মধ্য বিভক্তির আশংকা সৃষ্টি হয়। জানা গেছে, জেলা রির্টার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাড. ইয়ারুল ইসলাম নির্বাচন কমিশনে আপিল করেন। ১৪ ডিসেম্বর আপিল শুনানিতে রির্টার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখে ইসি। ফলে নির্বাচন থেকে ছিটকে পড়েছেন অ্যাড. ইয়ারুল ইসলাম। অ্যাড. ইয়ারুল ইসলাম সাকেব ছাত্রনেতা। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ২০১৯ সালের নির্বাচনে। এবারের সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদ ছেড়ে দেন। এর আগে তিনি ২০১৪ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের কাছে পরাজিত হন। নেতাকর্মীরা জানান, যেহেতু মনোনয়ন প্রত্যাশী নেতাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে রয়েছেন। সেক্ষেত্রে সাবেক এমপি জয়নাল আবেদীন যদি শেষ পর্যন্ত প্রার্থী থেকেই যান তাহলেও তেমন প্রভাব পড়বে না। ফলে নৌকা প্রার্থীর সাথেই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের ভোট লড়াই হবে। দ্বিমুখী এ ভোটযুদ্ধে ভোটাররা কার পক্ষে রায় দেবেন তার জন্য তো ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ১৭ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারে শেষ দিন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনের অবস্থান কি হয় তার জন্যও দুই দিন অপেক্ষা করতে হচ্ছে। মেহেরপুর-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৭। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৪৫৬।

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
গাংনীতে মিথ্যা মামলা রুজু করায় সংবাদ সম্মেলন
next post
মুজিবনগর উপজেলার ফারিয়ার বার্ষিক সভা ও বোনভোজন

You may also like

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

গাংনীতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিডিয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের প্রতিবাদ

January 22, 2026

বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো ফিরলেন দলে

January 14, 2026

মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...

October 27, 2025

মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক কমরেড জালাল উদ্দিন আর নেই

September 22, 2025

নির্বাচনী তরি ভিড়বে- বদিউল আলম মজুমদার

September 19, 2025

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতির সঙ্গে গাংনী...

September 15, 2025

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে র‍্যালি...

September 6, 2025

গাংনীর ধানখোলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

September 5, 2025

Recent Posts

গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।। আটক এক
জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর বিএনপি মনোনীত...
মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal