32
এনসিপির মিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন
এম চোখ ডট কম, ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহবায়ক মোহাম্মদ ইকরামুল হক এবং মিজানুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আংশিক আহবায়ক কমিটি আগামি ৬ মাস দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবেন এমনটি আশা করছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এনসিপির কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা ও সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিনের স্বাক্ষরে অনুমোদিত এ আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।
মিরপুর উপজেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক নওজেস আহমেদ শান্ত, যুগ্ম আহবায়ক প্রভাষক নজরুল ইসলাম ও সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীম মন্ডল, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, হেলাল সাদ নূর, জহুরুল ইসলাম তিতু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম আকাশ বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাবুল ইসলাম, শাকিলুজ্জামান চঞ্চল, মোহাম্মদ শাকিল আহমেদ, মোহাম্মদ রাকিব বিশ্বাস।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বার্তায় এনসিপি জেলা কমিটির সদস্য সচিব সুলতান মারুফ তালহা জানান, মিরপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ আহবায়ক কমিটি আগামি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।