Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » জাতীয় » বামন্দীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধার ॥ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেফতার
জাতীয়মেহেরপুররাজনীতি

বামন্দীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধার ॥ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেফতার

by Joynal Abdin February 10, 2023
written by Joynal Abdin February 10, 2023 0 comments
বামন্দীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধার ॥ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেফতার
428
বামন্দীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধার ॥ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেফতার

এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী বামন্দীর একটি মাদ্রসায় একটি ককটেল বিষ্ফোরণের পর ৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিএনপি-জামায়াতের গোপন বৈঠকের কাছে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই ককটেল বিষ্ফোরণ বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বামন্দী পুলিশ ক্যাম্পের অদুরের মাদ্রাসাটিতে এ ঘটনা ঘটে। নাশকতার সাথে জড়িত সন্দেহে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- বামন্দী বাজারের কিরণ ট্রেডার্সের মালিক মহিবুল ইসলাম পলাশ, ইটভাটা ব্যবসায়ী আব্দুল আল হাসান শাওন, নিশিপুর গ্রামের শাহ আলম, বামুন্দি সেন্টারপাড়ার আশরাফুল ইসলাম, বেতবাড়িয়া গ্রামের আব্দুল হক, কড়ুইগাছি গ্রামের মনিরুজ্জামান।
আটককৃতরা বিএনপির নেতাকর্মী বলে জানায় পুলিশ। তবে গ্রেফতার ও মামলা দায়েরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর ওই মাদ্রসায় গোপন মিটিং করার খবর পেয়ে গাংনী থানার এসআই মাসুদুর রহমান ও বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই ইসরাফিল আলম একাধিক নিয়ে দল সেখানে ছুটে যায়। এসময় বৈঠককারীরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি রামদা, ৫টি অবিষ্ফোরিত ককটেল এবং লাঠিসোটা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। আর যারা পালিয়ে গেছে তাদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।
এদিকে গত রাতেই পুলিশের পক্ষ থেকে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেফতার হওয়া শাহ আলমকে প্রধান আসামি করে ১৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে এ মামলার এজাহারে। এছাড়াও এ মামলায় আরও ২০/২২ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, যেকোন মূল্যে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখা হবে। নাশকতা করে কেউ পার পাবে না। এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে। গ্রেফতার ছয় জনকে নাশকতার মামলার আসামি হিসেবে আজ শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
এদিকে ঘটনার পর সাংবাদিকদের কাছে বিএনপির পক্ষ থেকে বিবৃত্তি দেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারী শনিবার কয়েকটি ইউনিয়নে পদযাত্রা কর্মসুচী পালনে আমরা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। শান্তিপূর্ণ এ কর্মসুচী ব্যহত করতেই ককটেল বিষ্ফোরণের সাজানো ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ফাঁসানো হচ্ছে। ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।

আরও পড়ুন :

গাংনীতে বিএনপির প্রস্তুতি সভা
সাড়ে পাঁচ মিনিটেই ভাইরাল দীঘি! (ভিডিও)
0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মুজিবনগরে পুলিশের অভিযানে হেরোইনসহ দুজন আটক
next post
মুজিবনগরে বিএনপির চার নেতা গ্রেফতার ॥ চারটি ককটেল উদ্ধার

You may also like

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়

October 12, 2026

এনসিপির মিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

September 28, 2026

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কমিটি প্রকাশের ২৪ ঘন্টার...

September 15, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

Recent Posts

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal