Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
বাংলাদেশ

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ ছেড়ে দিলেন ২৫০ লিটার

by shamim khan March 31, 2026
written by shamim khan

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ ছেড়ে দিলেন ২৫০ লিটার

এম চোখ ডটকম, গাংনী :
তেলের অবৈধ মজুদ ঠেকাতে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে ঈদের আগে থেকেই। তবে সরকারি এ সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিজেল। কৃষকরা ফিলিং স্টেশন ঘুরে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। কিন্তু হেমায়েতপুর বাজারে বাড়তি টাকা দিলেই মিলছে প্রচুর পরিমাণ তেল। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জের উস্থিতিতে ২৫০ লিটার তেল বিক্রি হলেও কোন আইনী ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা সন্দহ দেখা দিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভাই ভাই হার্ডওয়ার নামের একটি দোকানে ডিজেল, পেট্রোল ও মবিল বিক্রি হয়ে থাকে। তিনি বিপিসির কোন এজেন্ট নন। কিন্তু তার দোকানে রয়েছে ব্যারেল ব্যারেল ডিজেল। প্রতি লিটার ডিজেল ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। দোকানের কয়েক’শ গজ দূরে হেমায়েতপুর পুলিশ ক্যাম্প থাকলেও অজ্ঞাত কারণে নিরব ভুমিকা পালন করছেন সেখানকার ক্যাম্প ইনচার্জ।
অভিযোগ রয়েছে, দোকানের মালিক জজ মিয়া বাজারে তেল বিক্রিতে অনিয়ম করছেন। আশেপাশের গ্রামের অনেক ক্রেতা সরকারি মূল্যে তেল কিনতে এলেও ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর গ্রামের কালু মিয়ার কাছে একসাথে প্রায় ২৫০ লিটার তেল বিক্রি করেন তিনি। এতে স্থানীয় চাষীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানতে পারেন ১৩৫ টাকা লিটার বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে সাধারণ মানুষের ভিড় জমে। ঘটনাস্থলে আসেন ক্যাম্পের পুলিশ ইনচার্জ রেজাউল করিম।
পুলিশ সদস্যরা উপস্থিত হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ২৫০ লিটার ডিজেল নিয়ে পুলিশের সামনেই সটকে পড়েছন কালু মিয়া। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীরা। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত হয়ে কীভাবে তেল ছেড়ে দিলেন এবং আইনী ব্যবস্থা নিলেন না সেসব প্রশ্নের উত্তর পাচ্ছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই রেজাউল করিম বলেন, মানুষের ভিড় জেনে সেখানে গিয়েছিলাম। কিন্তু মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল তাই কোন ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।
অভিযুক্ত দোকানী জজ মিয়ার দাবি, প্রতিবেশী গ্রামের বাজার চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের পান্নার কাছ থেকে তিনি ডিজেল কিনে এনে বিক্রি করেন।
জানা গেছে, তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে সাম্প্রতিক সময়ে এই পান্নাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গভীর রাতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড আদায়ের পাশাপাশি মজুদকৃত তেল সরকারি দামে বিক্রি করে দেন। তবুও থামেনি পান্নার মজুদ কার্যক্রম। জজ মিয়ার মত দোকানীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় এখনও বিক্রি হচ্ছে বাড়তি দামে বিভিন্ন প্রকার জ্বালানি তেল।
এদিকে অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেকোন মজুদদারীর বিষয়ে সকলের আরও বেশি সচেতন থাকার আহবান জানান তিনি।

March 31, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

by shamim khan March 31, 2026
written by shamim khan

গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

এম চোখ ডটকম, গাংনী :
২০২৫-২৬ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা। আজ মঙ্গলবার দুপুরে জেলার গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ আয়োজন করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রকল্প মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আলমগীর হোসেন, তেল বীজ ফসল উৎপাদন প্রকল্প কর্মকর্তা হাসান আলী এবং গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া।

বিশেষ অতিথি সাজ্জাদ হোসেন বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষাসহ তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের সরিষা চাষে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে বারি সরিষা-১৪ জাতের উচ্চ ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বল্প সময়ে ফলন পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, সঠিক সময়ে বপন, পরিমিত সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতনতা বৃদ্ধি করলে কৃষকরা অধিক লাভবান হবেন। মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ফলে তারা সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।
কারিগরি আলোচনা সভায় কৃষি কর্মকর্তারা সরিষা চাষের বিভিন্ন ধাপ, উন্নত বীজ নির্বাচন, জমি প্রস্তুতি, সেচ ব্যবস্থা এবং পোকামাকড় দমন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
মাঠ দিবসে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করে প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় ৬০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

March 31, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

by shamim khan March 30, 2026
written by shamim khan

ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এম চোখ ডটকম, গাংনী :

কল্যাণ ও সমৃদ্ধির ৪৩ বছর পূর্তি উপলক্ষে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে মেহেরপুরে ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে এক আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যাংকের গ্রাহকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এ সময় গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

ইসলামী ব্যাংক গাংনী শাখার শাখা প্রধান মাসুদ করিম জানান দীর্ঘ ৪৩ বছরের পথ চলায় ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে তারা কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার অপারেশন্স হাসিবুল ইসলাম, এসপিও আনসারুল হক, সিনিয়র অফিসার ইফতিয়াক হাসান সহ ব্যাংকের কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

March 30, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

গাংনীতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

by shamim khan March 29, 2026
written by shamim khan

গাংনীতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

এম চোখ ডটকম, গাংনী:
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। গত কয়েকদিন ধরে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রূপক ফিলিং স্টেশনে প্রকৃত অর্থে যারা তেল প্রত্যাশী ও  শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।

অভিযান চলাকালে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও চালকের হেলমেট যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করতে দেখা যায়। সেই সাথে জনসাধারণের ভোগান্তি কমাতে  অনিয়মতান্ত্রিকভাবে যেনো কাউকে তেল না দেওয়া হয় সে বিষয়ে পাম্প  মালিকদের নির্দেশনা প্রদান করেন তিনি।   বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে তেল নিতে পারায় অনেক চালক স্বস্তি প্রকাশ করেন। এতে পাম্প এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং অনিয়ম অনেকাংশে কমে যায়।

মোটরসাইকেল চালক রিপন হোসেন জানান, সারাদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে প্রশাসনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে তেল বিতরণে অনেকের মধ্যে স্বস্তি ফিরেছে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বৈধ কাগজপত্র যাচাই করেই তেল নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনোভাবেই জ্বালানি তেল দেওয়া হবে না। পাশাপাশি কেউ যেন অবৈধভাবে তেল মজুদ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন মাঠে তৎপর রয়েছে।

তিনি আরও জানান, জনভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

গাংনীতে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে স্কুল ফিডিং কর্মসূচি

by shamim khan March 29, 2026
written by shamim khan

গাংনীতে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে স্কুল ফিডিং কর্মসূচি

এম চোখ ডটকম, গাংনী
সরকারের স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। রবিবার (২৯ মার্চ) মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের উদ্বোধনকালে বক্তারা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে বিশ্বখাদ্য কর্মসূচির সহায়তায় সরকার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ঝরেপড়ার হার কমবে এবং একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে। গাংনী উপজেলায় সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। সংস্থাটি সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ হাজার ৭৫৩ জন শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ করবে। গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ। সুশীলনের উপজেলা ম্যানেজার সুমন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রশীদ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, শিক্ষার্থীদের অপুষ্টি দূর, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধ করতে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। যা শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে। এতে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের একটি ব্যাতিক্রমী উদ্যোগ। এই কর্মসূচির আওতায় সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ সরবরাহ করা হবে। যা টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এসময় প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

মুজিবনগরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা

by shamim khan March 29, 2026
written by shamim khan

মুজিবনগরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা

এম চোখ ডট কম, মুজিবনগর:
মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানের স্থলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ,উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম ,দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ,মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু ,মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ফাহিম আহনাফ লিংকনসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

মুজিবনগরে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

by shamim khan March 29, 2026
written by shamim khan

সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন ।

এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগরে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের আয়োজনে “সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে একত্রিত করা ও ক্রিকেটকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করাই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সাবেক ক্রিকেটার জিল্লুর রহমান, ওমর ফারুক, রেজাউল মল্লিক, মিজানুর রহমান, চাঁদ আলীসহ এলাকার বিশিষ্টজনরা।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় শিবপুর স্টার ক্লাব ও বাগোয়ান ইয়াং স্টার ক্লাব। টসে জয়লাভ করে ব্যাটিং করতে নেমে বাগোয়ান ইয়াং স্টার ক্লাব ১৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। জবাবে শিবপুর স্টার ক্লাব মাত্র ২ উইকেট হারিয়ে ৮২ রান করে সহজেই প্রথম ম্যাচটি জিতে নেয়।
উদ্বোধনী খেলায় মাঠে দর্শকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
আগামীকাল খেলায় অংশগ্রহণ করবে আনন্দবাসী এক্সপ্রেস বনাম বল্লভপুর সার্বিক যুব উন্নয়ন ক্লাব।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

মেহেরপুরে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

by shamim khan March 29, 2026
written by shamim khan

মেহেরপুরে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

এম চোখ ডটকম, গাংনী :
অগ্রাধিকার ভিত্তিতে গম হারভেস্টার যন্ত্র এবং স্যালোইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেল সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ফিলিং স্টেশন মালিক, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের এক মতবিনিময় সবায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরিত প্রত্যায়ন প্রদান করা হবে। এছাড়াও নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের জন্য প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হচ্ছে।
জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এই সবাই সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ক্যাব মেহেরপুর জেলা কমিটির সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জ্বালানি খাতের প্রতিনিধিরা।
সভায় বক্তারা জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

গাংনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

by shamim khan March 29, 2026
written by shamim khan

মেহেরপুরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ গ্রুপ উপজেলা কমিটির উদ্যোগে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপটি বাস্তবায়নে সহযোগিতা করে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ভাইব (VIBE) প্রজেক্ট।

আজ রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে “নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয়—প্রেক্ষিত: গাংনী উপজেলা” শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পিএফজির সদস্য ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাকি, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, জাতীয় পার্টি (জেপি)-এর জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, গাংনী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শিহাব ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাইসুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংলাপে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা নতুন সরকারের কাছে কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, তরুণদের শুধু প্রত্যাশা জানালেই হবে না, তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
বাংলাদেশ

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ভাংচুর

by shamim khan March 29, 2026
written by shamim khan

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ভাংচুর

এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামের বিলপাড়ায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবুল ও মনিরুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনিরুল গ্রুপের দুইজন আহত হয়েছেন বলে জানা গেছ। এরা হচ্ছেন মনিরুলের ছেলে রাসেল আহমেদ (২৫) ও মেয়ে রিয়া খাতুন (২০)। এরই জের ধরে মনিরুল গ্রুপ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলা কারীরা রাকিবুলের বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ও মোটর সাইকেলসহ জানালার গ্লাস ভাংচুর করে।

এ ঘটনায় রাকিবুল ইসলামের পরিবার গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে মনিরুল গ্রুপ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

রাকিবুল ইসলাম ও তার পরিবার জানান, কয়েকদিন যাবত তারা বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছেন। তাদের বাড়ির পাশে আব্দুল খালেক নামের এক ব্যাক্তির জমি রয়েছে। আব্দুল খালেক প্রাচীর তৈরীতে বাধা না দিলেও মনিরুলের ছেলেরা প্রাচীর নির্মানে বাঁধা দিচ্ছেন। শনিবার রাতে হঠাত করে রাসেল, হাকিম ও স্বপনসহ ৭/৮ জন অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর আসবাবপত্র ও মোটর সাইকেল ভাংচুর করে। ক্ষমতার প্রভাবে তারা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন রাকিবুল।

রাকিবুলের এ অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। তিনি জানান, গ্রামের খালেক তার কাছ থেকে জমি কিনেছেন প্রায় বছর পাঁচেক আগে। ওই জমি খালেককে বুঝিয়ে দেয়ার জন্য উভয় পক্ষ আমীন এনে জমি মাপজোক করে পিলার পোতা হয়। রাকিবুল ওই পিলার তুলে মনিরুলের জমির মধ্য দিয়ে প্রাচীর নির্মান শুরু করেন। এ ব্যাপারে মনিরুলের ছেলে রাসেল নিষেধ করতে গেলে রাকিবুল ও তার লোকজন রাসেলকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। রাসেলের আহত হবার সংবাদে তার বোন রিয়া খাতুন গেলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, রাকিবুল ইসলামের ভাই নাসিম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে মনিরুল ইসলামের পক্ষে কেও কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

March 29, 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকন, সম্পাদক মুকুল গাংনী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম পর্ব সম্পন্ন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved - Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal