এম চোখ ডট কম, গাংনী:
শিশুসাহিত্যে বাংলা একাডেমী পদক গ্রহণ করেছেন রফিকুর রশিদ। শিশু সাহিত্যে অনন্য অবদানের জন্য দেশের সেরা এই সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক রফিকুর রশিদ। তাঁর পুরস্কার প্রাপ্তি গাংনী তথা মেহেরপুর জেলার বড় প্রাপ্তি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
মঙ্গলবার দুপুরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমী পদক প্রদান করা হয়। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে রফিকুর রশিদসহ ১৫ জন পেলেন এ পুরস্কার।
গাংনী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুর রশিদ রিজভী দীর্ঘদিন ধরেই লেখালেখি করছেন। দেশের অন্যতম সেরা কবি-সাহিত্যিক হিসেবে তার পরিচিতি রয়েছে। গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে জন্মগ্রহণকারী এই সাহিত্যিক বাস করেন গাংনী উপজেলা শহরে। গল্প, কবিতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে তাঁর গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
বাংলা একাডেমী পদক গ্রহণ করলেন রফিকুর রশিদ
427
previous post