Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » মেহেরপুর » জেলা পরিষদ নির্বাচন ॥ গাংনীতে কোটি কোটি টাকার খেলা
মেহেরপুরজাতীয়রাজনীতি

জেলা পরিষদ নির্বাচন ॥ গাংনীতে কোটি কোটি টাকার খেলা

by Joynal Abdin October 5, 2022
written by Joynal Abdin October 5, 2022 0 comments
জেলা পরিষদ নির্বাচন ॥ গাংনীতে কোটি কোট টাকার খেলা
473

এম চোখ ডট কম, গাংনী:

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে গাংনীতে চেয়ারম্যান পদের ভোট নিয়ে তেমন আলোচনা নেই। আলোচনায় শুধু সদস্য (মেম্বর) পদের ভোট নিয়ে। ভোটারদের বুকিং দিতে এরই মধ্যে টাকা দেওয়া শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে কোটি কোটি টাকার আওয়াজ চলছে এলাকাজুড়ে। বিপুল অর্থ খরচ করে মেম্বর হওয়া দুর্নীতিকে উসকে দেওয়া বলে মন্তব্য সচেতন মহলের।
আগামি ১৭ অক্টোবর মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেবয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম ও সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম রসুল প্রতিদ্বন্দীতা করছেন। জেলা পরিষদের ২নং ওয়ার্ড হচ্ছে গাংনী উপজেলা। এ উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ, ১টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদের মোট ভোটারের সংখ্যা ১৩৩ জন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুই জন, পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার।
গাংনী সংরক্ষিত সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে সাবেক মেম্বর শাহানা ইসলাম শান্তনা বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে রাজি করানো এবং কয়েকজন চেয়ারম্যানকে ম্যানেজ করতে শান্তনাকে বিপুল অর্থ গুনতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তিনি বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন এমন গুঞ্জন এখন গাংনীজুড়ে।
এদিকে মেম্বর পদের প্রতিদ্বন্দীতা করছেন চার জন। এরা হলেন- সদ্য সাবেক মেম্বর ও উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার হাফিজুর রহমান মোকলেছ, গাংনী থানা পাড়ার বাসিন্দা ও গাংনী পৌর মেয়রের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান এবং তেরাইল গ্রামের জাহাঙ্গীর আলম বাদশা।
অনুসন্ধানে জানা গেছে, এ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের পক্ষ থেকে কোটি কোটি টাকার আওয়াজ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভোটারদের কাছে টাকা পৌঁছুনো শুরু হয়েছে। ৫০ হাজার থেকে শুরু করে ভোটারদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হচ্ছে।
জানা গেছে, বিগত নির্বাচনে ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান স্ব স্ব পরিষদের মেম্বরদের ভোট দেওয়ার জন্য টাকা নিয়ে ম্যানেজ হয়েছিলেন। সেই প্রক্রিয়া অবলম্বন করে কয়েকজন চেয়ারম্যান তার পুরো পরিষদ ধরেই প্রার্থীদের সাথে টাকার চুক্তি করছেন। আবার কোন কোন প্রার্থী সরাসরি মেম্বরদের সাথে ব্যক্তিগত চুক্তি করে টাকা পৌঁছেু দিচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, শুধুমাত্র মেম্বর পদের প্রার্থীরা কয়েক কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছেন। টাকা ছাড়া কোন ভোটার রাজি হচ্ছেন না। তাই কে কতো টাকা দিতে পারবে সেই মনতাস্তিক যুদ্ধও চলছে প্রার্থীদের মাঝে। ভোটাররাও সেই যুদ্ধের আচ টের পেয়ে টাকার পরিমাণ বাড়িয়ে যাচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সরকারের এ শাখাগুলোতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা ভোটের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। শুধুমাত্র ইউনিয়ন পরিষদ মেম্বর পদে ভোট করতেই এখন খরচ হয় ৫-১৫ লাখ টাকা পর্যন্ত। অনেকের খরচ তার চেয়েও বেশি। ফলে এসব জনপ্রতিনিধিরা জেলা পরিষদের ভোটের দিকে চেয়ে থাকে। গত জেলা পরিষদ নির্বাচনে মেহেরপুরের আলোচিত হাবিব চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করতে গিয়ে বিপুল টাকার অফার দিয়েছিলেন। শেষ পর্যন্ত হাবিবের মনোনয়নপত্র বাতিল হলেও টাকা দিয়ে ভোট কেনার প্রবণতা তৈরী হয়েছিল অন্য প্রার্থীদের মাঝে। সে ধারাই গত নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনে অনেক প্রার্থী পাশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও টাকা দিয়ে ভোটা কেনা আগেভাগেই শুরু হয়। অনেক ভোটার বেশ আগে থেকেই প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বুকিং হয়ে আছেন।
টাকা দিয়ে ভোট কিনে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া দুর্নীতিকে উসকে দেওয়া কি না ? এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেয়নি নির্বাচন অফিসের কর্মকর্তারা।
কোটি কোটি টাকার ছড়ারছড়ির মধ্যে প্রশ্ন আসতে পারে আসলে প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা কতো ? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ অনুযায়ী চেয়ারম্যান পদের প্রার্থীরা সর্বোচ্চ ৫ লাখ এবং সংরক্ষিত মহিলা মেম্বর ও মেম্বর পদের প্রার্থীরা সর্বোচ্চ ১ লাখ টাকা ব্যয় করতে পারবেন।
প্রতিটি নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা আইন ও বিধিমালা দ্বারা নির্দিষ্ট করা আছে। ব্যয়সীমা অতিক্রম করার সাজাও নির্ধারিত আছে। কিন্তু কোন নির্বাচনেই সেই সীমা ঠিক রাখা সম্ভব হয় না প্রার্থীদের পক্ষে। ফলে নির্বাচনে টাকা খরচ করে ভোট কেনার প্রবণতা বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে এসব বিজয়ী প্রার্থীদের দায়িত্ব পালনকালে।

আরও পড়ুন : 

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

‘ডিজিটাল জ্ঞানের অভাবে’ স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ
0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীর নিখোঁজ আশা কর্মচারি হৃদয় এক ব্যাগ রক্ত সংগ্রহ করেছিলেন কেন ?
next post
গাংনীতে একই নামে দুটি বিদ্যালয়!!মামলা জটিলতায় আটকে গেছে কার্যক্রম

You may also like

জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহারের মাধ্যমে বাঁধাকপি...

November 12, 2026

মেহেরপুর থেকে জাতীয় মঞ্চে মীর সাফি আল হুদ

November 5, 2026

প্রতিটি কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উচিত এমন...

October 29, 2026

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়

October 12, 2026

এনসিপির মিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

September 28, 2026

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

Recent Posts

প্রতিটি কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উচিত এমন পদক্ষেপ গ্রহণ...
বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal