Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » জাতীয় » মুজিব শতবর্ষে বরাদ্দ পাওয়া ২০ পরিবার আজও ঘর বঞ্চিত
জাতীয়

মুজিব শতবর্ষে বরাদ্দ পাওয়া ২০ পরিবার আজও ঘর বঞ্চিত

by Joynal Abdin March 5, 2023
written by Joynal Abdin March 5, 2023 0 comments
মুজিব শতবর্ষে বরাদ্দ পাওয়া ২০ পরিবার আজও ঘর বঞ্চিত
400
মুজিব শতবর্ষে বরাদ্দ পাওয়া ২০ পরিবার আজও ঘর বঞ্চিত

এম চোখ ডট কম, গাংনী :
মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে গাংনীতে প্রথম পর্যায়ের ৫টি ও দ্বিতীয় পর্যায়ের ১৫টি ঘর আজো বুঝিয়ে দেয়া হয়নি বরাদ্দপ্রাপ্ত পরিবারকে। আদালতে নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎ সংযোগ না দেওয়া ও ঘরে কোন লোকজন না থাকায় অনেক মুল্যবান জিনিষপত্র চোরেরা চুরি করে নিয়েছে। ভুতুড়ে পরিবেশ বিরাজ করায় এখন সেখানে মাদকাসক্ত ও চোর ডাকাতদের আশ্রয়স্থলে পরিনত হয়েছে।
অন্যদিকে যাদেরকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে তাদেরকে কবুলিয়ত নামা ও নামজারীর কাগজপত্র না দেয়ার নানা ধরণের ঝুঁকিতে বসবাস করছেন তারা। তবে উপজেলা প্রশাসন বলছে, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা না হলে তাদের কিছুই করার নেই। তবে যাদের কবুলত নামা ও নামজারীর কাগজ দেয়া হয়নি তাদেরকে শীঘ্র তা দেয়া হবে।
গাংনী উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে মটমুড়া ইউপির মোহাম্মদপুর গ্রামের এক নম্বর খতিয়ানের ৫৯২০ নং দাগে ১৭ জন এবং ষোলটাকা ইউপির কাষ্টদহ গ্রামের তিনটি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে প্রথম পর্যায়ের ৫টি এবং দ্বিতীয় পর্যায়ের ১৫টি। কাষ্টদহ গ্রামের তিনটি ঘর নির্মান আশি শতাংশ শেষ হবার সময় স্থানীয় এক প্রভাবশালী আদালতে মামলা করায় সেগুলো নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অপরদিকে মোহাম্মদপুরের ১৭টি ঘর নির্মাণ কাজ সমাপ্তির পর বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বাঁধার মুখে পড়েন প্রশাসন। গ্রামের প্রভাবশালী আবুল মেলেটারী এক নম্বর খতিয়ানের ৫৯২০ দাগের জমি তার নিজের বলে দাবী করে আদালতে একটি মামলা করেন। আদালত মামলায় স্থগিতাদেশ দিলে নিমানকৃত ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করতে পারেনি। প্রতিটি ঘর নির্মাণে ব্যায় ধরা হয়েছে দুই লাখ টাকা।

আরও পড়ুন : 

গাংনীতে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

পাসপোর্ট কর্মকর্তার কলার চেপে নেতা বললেন, ভুঁড়ি বের করে ফেলব

এদিকে নির্মাণ করার পর ঘরগুলোতে কেউ বাস না করায় ঘরের অনেক মুল্যবান সামগ্রী চোরেরা চুরি করে নিয়ে গেছে। স্থানীয় মাদক সেবীদের আড্ডাখানা ছাড়াও চোর ডাকাতের আবাস স্থল হিসেবে পরিনত হয়েছে। তাছাড়া গৃহহীনদের নামে বরাদ্দ হলেও তারা ঘর না পেয়ে মানবেতর জিবন যাপন করছেন।
মোহাম্মদপুর গ্রামের সুজন ও তার স্ত্রী বিউটি জানান, তাদের নামে ঘর বরাদ্দ দেয়া হলেও তারা ঘরে উঠতে পারেন নি। মামলা ছাড়াও ঘরের কোন কাগজপত্র দেয়া হয়নি। ভুতুড়ে অন্ধকার জায়গা। তাছাড়াও স্থানীয় প্রভাবশালী আবুল মেলেটারী সেখানে না যাওয়ার জন্য শাসিয়ে দেয়। একই কথা জানালেন, মাসুদ ও তার স্ত্রী নুরজাহান।
অপরদিকে প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ে ৪২টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হলেও তাদের নামের কাগজপত্র ও নামজারীর কাগজ দেয়া হয়নি। প্রভাবশালীদের দখলে থাকা সরকারী জমিতে বরাদ্দ দেয়া ঘরে থাকলেও কাগজপত্র বুঝিয়ে না দেয়ায় অনেকেই নিরাপদ অনুভব করছেন না। প্রভাবশালীরা নানা ধরনের হুমকী ধামকী দিচ্ছেন।
মামলার বাদি আবুল হোসেন মেলেটারী জানান, তিনি ওই জমি লীজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এ জমিতে ভূমি অফিস অবৈধভাবে ঘর নির্মাণ করায় আদালতে মামলা করা হয়। মামলাপ্রাপ্ত হয়ে আদালত স্থগিতাদেশ দেন। বরাদ্দপ্রাপ্ত কোন পরিবারকে হুমকী ধামকী দেয়া হয়নি।
জমি সংক্রান্ত জটিলতা থাকার পরও ওই জমিতে কেন গৃহ নির্মাণ করা হলো এবং বরাদ্দকৃত ঘরের মালিকদেরকে কোন কাগজপত্র না দেয়ার কারণ জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, মোহাম্মদপুর এলঅকাতে ৫৯২০ নং দাগের জমি নিয়ে কোন মামলা রয়েছে কিনা তা কারো জানা ছিল না। গৃহ নির্মানের পর আবুল মেলেটারী নামের একজন আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আসায় সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি এবং ঘরগুলি মালিককে বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি। তবে যারা এখনও কোন কাগজ বা নামজারীর কাগজ পাননি তাদেরকে তাড়াতাড়ি কাগজ সরবরাহ করা হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন জানান, মামলা জটিলতায় গৃহ হস্তানতর পক্রিয়া আঁটকে গেছে। আদালত বিষয়টি নিষ্পত্তি না করা পর্যন্ত উপজেলা প্রশাসনের কিছুই করার নেই।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে মার্চ মাসের বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
next post

You may also like

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

গাংনীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও ছড়িয়ে...

November 1, 2025

নির্বাচনী তরি ভিড়বে- বদিউল আলম মজুমদার

September 19, 2025

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাংলাদেশ তামাক বিরোধী জোটের...

August 14, 2025

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি পলাশ, সম্পাদক পলি

August 1, 2025

গাংনীতে আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

July 28, 2025

গাংনীতে বিএনপির মশাল মিছিল

July 16, 2025

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal