35
মেহেরপুর জেলায় হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুরের হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক গুলোতে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪ টা পযন্ত চলবে। ৬ মাস থেকে ৫বছর বয়সী সকল শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে ।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যে সকল শিশু ৬ মাস বয়সের নিচে যাদের বয়স ছিল এর আগের টিকাদান ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল তাদের আজকের এ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামের মসজিদের মাইকিং , শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণার মাধ্যমে সকল শিশুকে হামের টিকার আওতায় আনা হচ্ছে।
অভিভাবকরা বলছেন, অনেক শিশু হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই টিকা নিচ্ছেন তারা ।
মেহেরপুরে মোট ২৮ টি কেন্দ্র হামের টিকা থেকে বাদপাড়া১১ হাজার ৮ শত ৮৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে।