Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬
অন্যান্যমেহেরপুররাজনীতি

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬

by admin May 23, 2025
written by admin May 23, 2025 0 comments
মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬
113
মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬

এম চোখ ডট কম, মেহেরপুর :

মেহেরপুরে ইউনিয়ন কাউন্সিলকে কেন্দ্র করে জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. কমারুল হাসান সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর চালানো হয়েছে সদস্য সচিবের গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল। এ ঘটনায় আহত কামরুল হাসান গ্রুপের ৬ নেতা কর্মী। আহতরা হলেন, মিজান মেনন, চঞ্চল,  মুকুল,  শাকিল, শহিদুল, মিন্টু, সানোয়ার হোসেন।

হামলার ব্যাপারে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের উপর দোষারোপ করছেন।

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে আমঝুপি গ্রামের গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমঝুপি ইউনিয়নের দ্বীবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয। সাড়ে ১১ টার দিকে সদস্য সচিবের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা সম্মেলনে অংশ নিতে মেহেরপুর শহর থেকে রওনা দেন। আমঝুপি বাজারের সড়ক দিয়ে গন্ধরাজপুরে যেতে চাইলে সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাইফুল ইসলামের নেতাকর্মীরা গাড়িবহরে বাধা প্রদান করেন। ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর ও পুলিশের বেশ কয়েকটি দল। এক পর্যায়য় তাদের ভিন্ন পথে দিয়য় যাওয়ার কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ওই গাড়িবহরটি আমঝুপি সামিউল টাওয়ারের সামনের গলি দিয়ে গন্ধরাজপুরে যাওয়ার চেষ্টা করে। এ সময় সােইফুল ইসলাম পক্ষের নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল জেলা বিএনপির সদস্য সবিচ অ্যাডভোকেট কামরুল হাসানের মাইক্রোবাস।  পরে সেখানে যায় সেনাবাহিনীর সদস্য সহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ওই গাড়িবহরটি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। আহত ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬

আহতদের মধ্যে মুকুল ও তোহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে হামলাকালীদের নিবৃত্ত করার সময় সাইফুল ইসলাম পক্ষের ৩ নেতা কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ তাদের ছাড়িয়ে নিতে সাইফুল ইসমাম পক্ষের নেতাকর্মীরা আমঝুপি বাজারে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক সড়ক অবরোধ করে। এতে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই তিন নেতা-কর্মীকে ছেড়ে দেয় পুলিশ। এসময় তাদেরকে সড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬

সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান অভিযোগ করে বলেন, কোন কারণ ছাড়াই সাইফুল ইসলামের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। তারা সম্মেলন বানচাল করার চেষ্টা করে৷ বিএনপির কেন্দ্রীযয় ঘোষিত মেহেরপুরের আহবায়ক কমিটিকে মেনে নিতে চাননি। তাই সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা চালিয়েছে ।

পাল্টা অভিযোগ করে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বেআইনিভাবে তারা আমঝুপি ইউনিয়নের সম্মেলন করছে। আমরা বাধা প্রদান করেছি। তবে সদস্য সচিব এডভোকেট কামরুল হাসানের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। 

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়ী বহরে হামলা, গাড়ী ভাংচুর, আহত ৬

ঘটনার বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বেজবাহ উদ্দীন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
মেহেরপুর জেলায় হিমসাগর আম সংগ্রহ শুরু ।। দাম চড়া
next post
মুজিবনগর সীমান্তে আবারো পুষ ইন করেছে বিএসএফ। নারী ও শিশু সহ ৩০ আটক

You may also like

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

January 25, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

গাংনীতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিডিয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের প্রতিবাদ

January 22, 2026

বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো ফিরলেন দলে

January 14, 2026

বাবার নামে বিরাট ওয়াজ মাহফিল ।। নেপথ্যে অনলাইন...

January 12, 2026

মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী...

January 8, 2026

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

December 22, 2025

Recent Posts

মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
মুজিবনগরে বিএনপি অফিসের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
মেহেরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকবর আলীকে রাষ্ট্রীয়...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal