Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » গাংনীতে জামায়াত কর্মীদের উপর বিএনপির হামলা,আহত ৪ \ পাল্টা অভিযোগ বিএনপির
বাংলাদেশ

গাংনীতে জামায়াত কর্মীদের উপর বিএনপির হামলা,আহত ৪ \ পাল্টা অভিযোগ বিএনপির

by Joynal Abdin December 28, 2025
written by Joynal Abdin December 28, 2025 0 comments
39

গাংনীতে জামায়াত কর্মীদের উপর বিএনপির
হামলা,আহত ৪ \ পাল্টা অভিযোগ বিএনপির

এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ইয়ানতের টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে বিএনপি পাল্টা অভিযোগ করে জানান, জামাত কর্মীরা বিএনপি কর্মীদের উপর হামলা চালায়।

সংঘর্ষে আহতরা হলেন— গাংনী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক পশ্চিম মালসাদহ গ্রামের মৃত আতাহার বিশ্বাস এর ছেলে আলাউদ্দিন বাবলু (৫৫), সাহারবাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম রুবেল (৩৩, ভাটপাড়া ইউনিট বায়তুল মাল সম্পাদক সোহরাব হোসেন (৬৫) ও তার ছেলে শিশির হোসেন (২৮)। এদের মধ্যে আলাউদ্দিন বাবলু ও সোহরাব হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুজনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

আহত সুত্র জানায়, সকালে স্থানীয় জামায়াতের কয়েকজন নারী কর্মী ইয়ানতের টাকা উত্তোলন সংক্রান্ত বিষয়ে দোকান মালিক সোহরাব হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় দোকানে উপস্থিত স্থানীয় বিএনপির কর্মী জামাল ইয়ানতের টাকা ও ভোট চাওয়ার প্রসঙ্গ তুলে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোহরাব হোসেন ও তার ছেলে শিশির হোসেনের ওপর চড়াও হন বিএনপির কয়েকজন কর্মী।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোহরাব হোসেন বিষয়টি জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে জানান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জামায়াতে ইসলামীর চারজন নেতাকর্মী আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তির খবর পেয়ে গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান বাবলু জানান, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা অতিরঞ্জিতভাবে জামায়াতে ইসলামীর লোকজন প্রচার করছেন। বরং তারাই প্রথমে বিএনপির কর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হন।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনে মনোনয়ন উত্তোলন করলেন ডাঃ সজিবুল হক
next post
মেহেরপুর-২ আসনে জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী

You may also like

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

July 17, 2026

গাংনীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ৩০০ গাছের চারা...

July 2, 2026

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

April 29, 2026

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।।...

March 31, 2026

গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও...

March 31, 2026

ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

March 30, 2026

গাংনীতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

March 29, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal