Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » জাতীয় » মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় বিভ্রান্তি ।।গাংনীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
জাতীয়রাজনীতি

মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় বিভ্রান্তি ।।গাংনীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন

by Joynal Abdin March 16, 2022
written by Joynal Abdin March 16, 2022 0 comments
599

এম চোখ ডট কম, গাংনী:

মনগড়া, বানোয়াট, ভিত্তিহিন, ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের পরিবারকে মুক্তিযুদ্ধ বিরোধী বানানোর প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমানের (মকুল) পরিবার। বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ তার ‘ বাংলাদেশের মুক্তিযুদ্ধ মেহেরপুর জেলা’ বইটিতে মুকুলের পিতা আব্দুল মান্নানকে শান্তি কমিটির সদস্য হিসেবে উল্লেখ করেছেন। সাত দিনের মধ্যে এ বই থেকে নাম প্রত্যাহার করে লেখককে ক্ষমা প্রার্থনা করতে আইনী নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে গাংনী থানা রোডস্থ নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তার পরিবারের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে আব্দুল মান্নানের মেঝ ছেলে ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মেহেরপুর জেলা শিরোনামের বইটি রচনা করেছেন গাংনীর কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। বইটির প্রকাশক ওসমান গনি। বইটি আগামী প্রকাশনী হতে প্রথম প্রকাশিত ২০০৭ সালে। এ বইয়ে ২৭৬ পাতাতে লিপিবদ্ধ করেন এবং পরিশিষ্ট ঘ ২৮৭ পাতাতে বলা হয়, মেহেরপুর জেলার স্বাধীনতা বিরোধী ব্যাক্তিদের ভূমিকা প্রসঙ্গে ৬ষ্ঠ লাইনে অবরুদ্ধ বাংলাদেশে অনেক মানুষ ইচ্ছার বিরুদ্ধেও এইসব অত্যাচারী বাহিনীতে নাম লেখাতে বাধ্য হয়েছে। নিম্নের তালিকায় তাদের নামের পাশে তারকা চিহ্নিত হয়েছে উল্লেখ করে। মেহেরপুর জেলার শান্তি কমিটির সদস্যদের তালিকা মেহেরপুর সদর থানা ক্রঃ নং১-৯৩ পর্যন্ত এবং গাংনী থানা ক্রঃ নং১-১১৫ পর্যন্ত লিপিবদ্ধ করেন। গাংনী থানার শান্তি কমিটির সদস্যদের মধ্যে ক্রমিক ৯২ আব্দুল মান্নান, পিতা- এরশাদ আলী, আড়পাড়া উল্লেখ করেছেন। পূনঃ পরিশিষ্টর ৩০৫ পাতাতে ষ্টার চিহ্নিত ব্যাক্তিদের রাজাকার পরিচয় নিয়ে এলাকায় ভিন্নমত আছে উল্লেখ করেছেন।  তারা আরও দাবি করেন কোন যাছাই ব্যতীত, নিজ এলাকার মানুষ হিসেবে শুত্রুতার কারণে অত্র প্রকারে আব্দুল মান্নান এর নাম স্টার চিহ্নিত করে লিখেছেন মুদ্রণ এবং প্রকাশ করে। এবিষয়ে সরকারী কোন গেজেট বা জেলার সরকারী কোন দপ্তর হতে আব্দুল মান্নানের বিরুদ্ধে এধরনের কোন তথ্য প্রকাশ ব্যতীত মিথ্যা তথ্য সম্বলিত বই প্রকাশ করে মানহানি করেছেন। এই বইয়ের লেখায় প্রয়াত আব্দুল মান্নান পরিবার ব্যক্তি, সামাজিক ও পারিবাড়িক জীবনে সম্মানীহানি হয়েছে। অতএব আগামি ৭দিনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বইটির লেখকের উদ্দেশ্যে আক্তারুজ্জামান বাবু বলেন, বইটির লেখক রফিুকর রশিদের জন্ম তারিখ দেখে জানতে পারি আপনি মুক্তিযুদ্ধকালিন সময়ে কিশোর ছিলেন। তাহলে আপনি কিভাবে জানতে পারলেন যে আমার পিতা শান্তি কমিটিতে ছিলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে ছিলেন। সব কিছু হচ্ছে আপনার দুষ্ট মস্তিকের দুষ্ট চিন্তা আমাদের পরিচয়কে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়। আপনার কখনও মনে হয়নি প্রভাবশালী আওয়ামী পরিবারের সন্তান, একজন সমাজসেবী, মানবাধিকারী কর্মী, স্বচ্ছ ইমেজের ব্যক্তির বিরুদ্ধে যাচাই বাছাই না করে এমন মানহানীকর বিষয় উল্লেখ পূর্বক মূদ্রণ করে আমরা বা আমার পরিবারের উজ্জল রাজনৈতিক গুনাবলী ধ্বংস করার পরিকল্পনার বাস্তবায়ন করছেন যা কোন প্রকারেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে প্রয়াত আব্দুল মান্নানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুলসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মুক্তিযুদ্ধের সংগঠক ছহিউদ্দীন পেলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ॥ গাংনীতে মিষ্টি বিতরণ
next post
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিনারুল গ্রেপ্তার

You may also like

এনসিপির মিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

September 28, 2026

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কমিটি প্রকাশের ২৪ ঘন্টার...

September 15, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

Recent Posts

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal