Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » মেহেরপুর » মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা
মেহেরপুরজাতীয়রাজনীতি

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

by Joynal Abdin September 15, 2022
written by Joynal Abdin September 15, 2022 0 comments
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা
417

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় শেষে জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম রসুল এবং সাবেক এমপি জয়নাল আবেদীন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা পরিষদ নির্বাচনের সংশোধিত আইন অনুযায়ী মেহেরপুর জেলার তিনটি উপজেলাকে তিনটি ওয়ার্ড করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ওয়ার্ড সদস্য পদে ইমতিয়াজ হোসেন মিরন, আব্দুল কুদ্দুস ও রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাংনী উপজেলা ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ছয় জন। এরা হলেন- তোফাজ্জেল হোসেন, হাফিজুর রহমান মোকলেছ, মিজানুর রহমান, মজিরুল ইসলাম, মাহফুজুর রহমান রিটু ও জাহাঙ্গীর আলম।
মুজিবনগর উপজেলা ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় জন। এরা হলেন- আলমাস হোসেন, আজিজুল বারি, ফেরদৌস আলী, আব্দুর রশিদ, সোহেল রানা ও আবু হোসেন।
জেলার তিনটি উপজেলায় তিনটি ওয়ার্ড হলেও সংরক্ষিত মহিলা ওয়ার্ড দুটি। সদর ও মুজিবনগর উপজেলা মিলে ১নং ওয়ার্ড এবং অপরটি হচ্ছে গাংনী উপজেলা ওয়ার্ড নং ২।
১নং ওয়ার্ডে সংরক্ষিত ওয়ার্ড সদস্য হিসেবে (সদর-মুজিবনগর) জেলা পরিষদের সাবেক সদস্য নারগিস পারভিন, উম্মে সালমা, শামীম আরা হিরা, সামিউন বাসিরা ও তকলিমা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে ২ নং ওয়ার্ডে (গাংনী) সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চার জন। এরা হলেন- জেলা পরিষদের সাবেক সদস্য শাহানা ইসলাম শান্তনা, গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, মটমুড়া গ্রামের মাকসুদা ইয়াছমিন এবং গাংনীর স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন মিঠুর স্ত্রী শিরিনা আক্তার শিলা।
এ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ। আগামি ১৭ অক্টোবর ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০৬, গাংনী ১৩৩ ও মুজিবনগরে ৫৫ ভোট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও মেম্বরবৃন্দ এ নির্বাচনের ভোটার।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন অ্যাড. মিয়াজান আলী। স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি গোলাম রসুল চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাড. আব্দুস সালাম।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে সনদপত্র ও পুরস্কার বিতরণ
next post
গাংনীর গোপালনগরের সরকা‌রি বিল ও কৃষ‌কের ফসল রক্ষায় মানববন্ধন

You may also like

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীর মোল্লা ডায়গনস্টিকে অভিযান নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনা

July 31, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

গাংনীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ৩০০ গাছের চারা...

July 2, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal