Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » মেহেরপুরে মরহুম ছহিউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মারকগ্রন্থ প্রকাশ
অন্যান্য

মেহেরপুরে মরহুম ছহিউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মারকগ্রন্থ প্রকাশ

by Joynal Abdin March 21, 2022
written by Joynal Abdin March 21, 2022 0 comments
466

মেহেরপুর প্রতিনিধি। মরনোত্তর স্বাধীনতা পুরস্কারে ভুষিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক সংখ্যা প্রকাশ, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ছহিউদ্দিন ডিগ্রি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন। স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুসসামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মরহুমের বড় পুত্র সহীদ সাদেক হোসেন সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। ছহিউদ্দিন ডিগি ্কলেজের পক্ষ থেকে কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা গবেষণাধর্মী এ স্মারক গ্রন্থটি প্রকাশ করেন।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম সহিউদ্দিনের বিশ্বাস ১৯৯০ সালের আজকের এই দিনে সহিউদ্দন বিশ্বাস মৃত্যুবরণ করেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সরকারের সংগঠক, সংসদ সদস্য, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক। তিনি ১৯৭৫ সালে মেহেরপুর জেলার গভর্নর নিযুক্ত হন সহিউদ্দীন বিশ্বাস। অবিভক্ত ভারতের তেহট্ট থানার বেতাইলাল বাজারে তিনি
১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মোঃ ইয়াকুব হোসেন বিশ্বাস। দেশ বিভাগের পরপরই সহিউদ্দিন বিশ্বাস মেহেরপুরে এসে স্থায়ীভাবে বসবাস করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এই দলের সাথে জড়িত । তিনি ষাটের দশকে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এবং ছয় দফা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ১৯৭০ সালে মেহেরপুর থেকে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে প্রবাসী বাংলাদেশ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হন। এবং ১৯৭৫ সালে মেহেরপুর জেলার গভর্নর নিযুক্ত হন। অনন্য ব্যক্তিত্বের অধিকারী সহিউদ্দিন বিশ্বাস পঞ্চাশের দশকে ছাত্রজীবনে রাজনীতি শুরু করেন। ব্যক্তিগত জীবনে নিরহঙ্কারী তাঁর সততা ও ত্যাগের জন্য বৃহত্তর কুষ্টিয়া জেলায় সর্বজনপ্রিয় ছিলেন। এদিকে মরহুম সহিউদ্দীন বিশ্বাসের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বিভিন্নভাবে দিনটি পালন করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মোনাখালী ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনে ৯টি ওয়ার্ডে কমিটি ঘোষণা
next post
মেহেরপুরের বারাদীতে ব্র্যাকের চারা বিতরণ

You may also like

গাংনীতে খ্যাপা শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ১১

October 31, 2026

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে...

October 28, 2026

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

October 13, 2026

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

Recent Posts

প্রতিটি কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উচিত এমন পদক্ষেপ গ্রহণ...
বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal