গাংনীতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাস স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে। সে পেশায় এক জন পাখিভ্যান চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহি বাস (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো জ-১১-১০২৮) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয় ভ্যান চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্যু হ”য়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।