Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে জমি জালিয়াত চক্রের ৫ সদস্য আইনের আওতায়
অন্যান্য

গাংনীতে জমি জালিয়াত চক্রের ৫ সদস্য আইনের আওতায়

by Joynal Abdin October 4, 2022
written by Joynal Abdin October 4, 2022 0 comments
368

এম চোখ ডটকম, গাংনী : গাংনীতে জমি জালিয়াতি চক্রের ৫ সদস্য অবশেষে আইনের আওতায় এসেছে। পেশিশক্তিবলে দীর্ঘদিন ধরে জমির মালিকের মুখ বন্ধ রাখা হলেও শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে সক্ষম হন ভুক্তভোগী গাংনী উপজেলার ভাটপাড়া (কষবা) গ্রামের হাবিল উদ্দীন।

হাবিল উদ্দীনের মামলায় আসামি জমি জালিয়াতকারী হারেজ উদ্দীন, দলিল লেখক (মহুরা) হেমায়েতপুর গ্রামের আব্দুল আজিজ ও মহুরার সহযোগী হেমায়েতপুর গ্রামের সাবের আলীর ছেলে আসাদুল ইসলাম, কাজিপুর গ্রামের মুনছুর আলীর ছেলে আবুল কাশেম ও ধানখোলা গ্রামের ফজল হকের ছেলে খাইরুল ইসলামের নামে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন বিজ্ঞ আদালত। এদের মধ্যে হারেজ ও আসাদুল ইসলাম জেল হাজতে রয়েছে।
অভিযোগে জানা গেছে, ভাটপাড়া গ্রামের হাবিল উদ্দীনের রেজিস্ট্রি মালিকানার ৭ শতক জমি তার আপন ভাই হারেজ উদ্দীন জাল করে। বিষয়টি জানতে পেরে হাবিল উদ্দীন ও তার পরিবারের লোকজন হারেজ উদ্দীনের কাছে ধর্না দেয়। জালিয়াতির বিষয়ে অনুতপ্ত না হয়ে উল্টো ভাইয়ের পরিবারকে হুমকি দেয় হারেজ উদ্দীন। এক পর্যায়ে গ্রামের কিছু প্রভাবশালী লোকের সহায়তায় হাবিল উদ্দীনকে গ্রামছাড়া করার চক্রান্ত শুরু করে। গ্রামের কয়েক মোড়ল হাবিল উদ্দীনকে চুপ থাকার জন্য চাপ দিতে থাকে। একদিকে জমি হারানোর আশংকা অন্যদিকে প্রভাবশালীদের চাপে দিশেহারা হয়ে পড়েন পেশিশক্তিতে দুর্বল হাবিল উদ্দীন ও তার পরিবারের সদস্যরা। নিরুপায় হয়ে তারা আদালতের আশ্রয় নেন।
মামলা সুত্রে জানা গেছে, হাবিল উদ্দীন বাদি হয়ে ৫ জনের নামে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার এক কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করেন। চার্জশিটে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে ক্ষতিগ্র¯’দের বিচার প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য এলাকার অনেকে।
মামলার প্রধান আসামি হারেজ উদ্দীন। হারেজ উদ্দীন তার ভাই হাবিল উদ্দীনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করেন। এগুলো কাজে লাগিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে হাবিল উদ্দীন সাজিয়ে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যান। জালিয়াতির এই ঘটনার দলিল লেখা সম্পন্ন করেন গাংনী সাব রেজিস্ট্রি অফিসের মহুরা হেমায়েতপুর গ্রামের আব্দুল আজিজ। আব্দুল আজিজের সহযোগী হেমায়েতপুর গ্রামের আসাদুল ইসলাম ও কাজিপুর গ্রামের আবুল কাশেম ছিলেন দলিলের স্বাক্ষী। একই মহুরার অপর সহযোগী ধানখোলা গ্রামের খাইরুল ইসলাম ওই দলিলের শনাক্তকারী। আইন অনুযায়ী জমিদাতা, স্বাক্ষী, শনাক্তকারী ও গ্রহিতরা সামনে দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়েছিল। মহুরা, শনাক্তকারী ও স্বাক্ষীরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হাবিল উদ্দীন হিসেবে শনাক্ত করেছিলেন।
বিজ্ঞ আদালত ৫ আসামির নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানা তামিল করতে গাংনী থানার এসআই মাসুদুর রহমান পৃথক অভিযানে হারেজ উদ্দীন ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। এ দুজন আদালতের নির্দেশে জেল হাজতে রয়েছে। অপর দুই আসামি মহুরা আব্দুল আজিজ ও তার সহযোগী খাইরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছিলেন। বিজ্ঞ আদালত তাদের দু’জনের জামিন মজ্ঞুর করেছেন। অপর আসামি কাজিপুর গ্রামের আবুল কাসেম এখন আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই মাসুদুর রহমান।
অভিযোগে জানা গেছে, গাংনী সাব রেজিস্ট্রি অফিস ঘিরে অনেক আগে থেকেই জমি জালিয়াতির একটি চক্র রয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে তা আবারও প্রমাণ হয়েছে। এই চক্রের মাধ্যমে অন্য কোন জমি জালিয়াতি হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি রয়েছে। অপরদিকে এই ৫ আসামির দৃষ্টান্তমূলক সাজা হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীসহ এলাকার মানুষের।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
next post
প্রথম রাজধানীর আব্দুল মোমিন চৌধুরী আর নেই…..

You may also like

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal