Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে প্রতিবন্ধী যুবতী ধর্ষিত ॥ ধর্ষিতার বিরুদ্ধেই থানায় অভিযোগ
অন্যান্য

গাংনীতে প্রতিবন্ধী যুবতী ধর্ষিত ॥ ধর্ষিতার বিরুদ্ধেই থানায় অভিযোগ

by Joynal Abdin September 3, 2022
written by Joynal Abdin September 3, 2022 0 comments
356

এম চোখ ডটকম,গাংনী:: মেহেরপুরের গাংনীতে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করেছে তারই চাচাতো ভাই। ঘটনার পর থেকে আত্মগোপন করলেও একটি প্রভাবশালী মহলের সহায়তায় প্রতিবন্ধী যুবতীকে মামলা করতে বাধা প্রধান করছে অভিযুক্ত ধর্ষক মনিরুল ইসলাম। ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেতে ভুক্তভোগীর পরিবারের নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মনিরুল। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মাঝে তীব্র সমালোচনা চলছে। তবে গাংনী পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ষনের শিকার ওই প্রতিবন্ধী নারী সাংবাদিকদের জানান, গত ৩০ আগস্ট শারীরিক প্রতিবন্ধী ও যুবতীর তার মা চিকিৎসা নিতে রাজশাহীতে ছিলেন। কাজের উদ্দেশ্যে বাবা ছিলেন বাড়ির বাইরে। আর এই সুযোগে প্রতিবেশী চাচাতো ভাই মনিরুল ইসলাম তার বাড়িতে যায়। যুবতীকে একলা পেয়ে কোলে তুলে নিয়ে বাড়ির একটি রুমে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে মনিরুল। প্রতিবন্ধীর চিৎকারে ছোট ভাই এগিয়ে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন। তখন সে মনিরুলের দিকে তেড়ে যায়। অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক মনিরুল ইসলাম। এদিকে ধর্ষণের বিচার চাইতে ওই দিন মনিরুলের বাড়িতে যায় প্রতিবন্ধী ও তার পরিবারের সদস্যরা। এতে মনিরুলের স্ত্রী রোজিফা খাতুন, তার মেয়ে আয়েশা খাতুন ওরফে মুন্নী এবং জামাতা শান্ত মারপিট করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এব্যাপারে স্থানীয় ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহির রায়হান জানান, ঘটনাটি ভবানীপুর ক্যাম্পের অদূরের ঘটনা। ৯৯৯ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মেয়েটির স্বাক্ষ্য গ্রহণ করা হয় এবং মেয়েটিকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। প্রতিবন্ধীর পরিবারিক সুত্রে জানা গেছে, জন্মগতভাবেই সে প্রতিবন্ধী। নিজে হাঁটতে পারে না। কেউ যদি তাকে তুলে দাঁড় করিয়ে দেয় তাহলে কিছুক্ষণ হাঁটতে পারে। বসার পরে নিজে আর উঠে দাঁড়াতে পারে না। ফলে সারাক্ষণ তাকে বাড়িতেই থাকতে হয়। পরিবার তাকে নিয়ে বিপাকে থাকলেও মধ্য বয়সী মনিরুলের লোলুপ দৃষ্টি পড়ে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামেবাসি জানান, মনিরুল সুচতুর ও প্রভাবশালী। সে ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের সহায়তায় নানাভাবে পায়তারা চালাচ্ছে। তাছাড়া ধর্ষিতার পরিবারকে মামলা না করতে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে ধর্ষিতার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগও করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে গ্রামের একটি পক্ষ বিষয়টি সালিশে মিমংসার জন্য উঠেপড়ে লাগে। অভিযুক্ত ধর্ষক মনিরুল ইসলামকে রক্ষা করতেই নানাভাবে প্রতিবন্ধী পরিবারকে টাকার প্রলোভন ও হুমকি দিচ্ছে তারা। ফলে ওই প্রতিবন্ধী ও তার পরিবারের লোকজন মামলা করতে থানা পর্যন্ত আসতে পারছে না। তাই পুলিশের পক্ষ থেকে অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন গ্রামের অনেকে। তবে অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ওই প্রতিবন্ধী পরিবারটি মিথ্যা অভিযোগ করছে। মামলা করার হুমকী দিচ্ছে তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধর্ষনের বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। এ পর্যন্ত কারো কোন প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
next post
বিএন‌পির কর্মসুচী‌তে যাওয়ায় গাংনী‌তে যুবদল নেতা‌কে লা‌ঠি‌পেটা

You may also like

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal