Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগ, সালিশের টাকা গেল পুলিশ-প্রভাবশালীদের পকেটে
অন্যান্য

গাংনীতে প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগ, সালিশের টাকা গেল পুলিশ-প্রভাবশালীদের পকেটে

by Joynal Abdin October 12, 2025
written by Joynal Abdin October 12, 2025 0 comments
গাংনীতে প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগ, সালিশের টাকা গেল পুলিশ-প্রভাবশালীদের পকেটে
156

গাংনীতে প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগ, সালিশের টাকা গেল পুলিশ-প্রভাবশালীদের পকেটে

স্টাফ রিপোর্টার:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সালিশ ডেকে ২ লাখ ৫০ হাজার টাকায় মীমাংসা করেন, যার পুরো টাকাই ভাগ-বাটোয়ারা হয়েছে পুলিশের সদস্য ও ওই সমাজপতিদের পকেটে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে প্রবাসীর স্ত্রী ঘরে একা ছিলেন। গভীর রাতে ওই যুবক দেয়াল টপকে তার ঘরে প্রবেশ করে তাকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। তার আত্মচিৎকারে শ্বশুরবাড়ির লোকজন ছুটে এলে মুন্না পালানোর চেষ্টা করে, কিন্তু এলাকাবাসী তাকে ধরে ফেলে।

ঘটনার পরদিন শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালীরা সালিশ বসিয়ে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক তালাক দিতে বাধ্য করেন এবং অভিযুক্ত ধর্ষকের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। তবে সেই টাকা ভুক্তভোগী নারী পাননি বলে অভিযোগ উঠেছে।

প্রবাসীর স্ত্রী বলেন, সে আমাকে জোর করে ধর্ষণ করেছে। আমি চিৎকার করলে লোকজন এসে তাকে ধরে ফেলে। কিন্তু পরদিন সমাজপতিরা আমাকে জোর করে তালাক দিতে বাধ্য করেন। জরিমানার ২ লাখ ৫০ হাজার টাকার এক টাকাও আমি পাইনি সব টাকা স্থানীয় পুলিশ ও প্রভাবশালীরা ভাগ করে নিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, সালিশে ঠিক করা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। এজন্যই তালাক দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলেও কোনো আইনি ব্যবস্থা নেননি। বরং টাকা লেনদেনের বিনিময়ে ঘটনাটি ম্যানেজ করে দেন বলে তারা দাবি করেন।

পীরতলা গ্রামের সমাজসেবক শাহ আলম বলেন, ঘটনার রাতে আমরা সেখানে গিয়েছিলাম। গাংনী থানার ওসি ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল করিমকে জানানো হয়। পরে চার সদস্যের একটি টিম ঘটনাস্থলে আসে। তারা বলে, স্থানীয়ভাবে মীমাংসা হবে। এরপর টিমটি ফিরে যায়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে। তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাইনি, এমন কোনো ঘটনার বিষয়ে আমি জানি না।

অন্যদিকে গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, ঘটনাটি সম্পর্কে আমি জানি না। ভুক্তভোগী মহিলা থানায় এসে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মেম্বরের ঘুষিতে মেম্বর জখম !
next post
গাংনী সরকারি ডিগ্রী কলেজে ছাত্রশিবিরের আয়োজনে  নবীন বরণ অনুষ্ঠিত

You may also like

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে বেধড়ক মারধর

March 24, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal