Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে বেদেদের পেটে হাজারো পাখি
অন্যান্য

গাংনীতে বেদেদের পেটে হাজারো পাখি

by Joynal Abdin January 31, 2023
written by Joynal Abdin January 31, 2023 0 comments
357

গাংনীতে বেদেদের পেটে হাজারো পাখি

এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার কয়েকটি স্থানে অস্থায়ী বসতী গেড়েছে বেদে সম্প্রদায়ের কয়েকশ মানুষ। তাদের পরিবারের খাদ্য চাহিদা মেটাতে প্রতিদিনই শিকার করা হচ্ছে হাজারো পাখি। দোয়েল, ঘুঘু থেকে শুরু করে বাজপাখি পর্যন্ত কোন পাখিই রেহাই পাচ্ছে না তাদের তীরধনুক থেকে। তবে ভাটপাড়ার বিষয়টি নজরে দিলে কঠোর হস্তে তা দমনের ঘোষণা দিয়ে বেদেদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, জানুয়ারী মাসের প্রথম দিকে গাংনী উপজেলার ভাটপাড়ায় কাজলা নদীর পাশে, মড়কা বাজারের পূর্বদিকে এবং তেরাইল বাজারের পাশে স্টুয়ার্ট খাল পাড়সহ বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায়ের মানুষের অবস্থায়ী বসতি শুরু হয়। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে কয়েক মাসের জন্য এখানে বসতি গেড়েছেন।
জানা গেছে, বংশ পরমপরায় বেদেদের পেশা সাপ ধরা এবং সাপের খেলা দেখানো। তাদের খাদ্য তালিকার প্রথমেই থাকে শিকার করা পাখি। মূলত তারা তীর ধনুক নিয়ে পাখি শিকার করে পরিবারের খাদ্য চাহিদা মেটায়।
স্থানীয়রা জানান, বেদে পরিবারের সকলেই সকাল থেকে তাদের বসতি থেকে বের হয়। বিভিন্ন গ্রামে ঘুরে তাজিব বিক্রি কিংবা সাপ খেলা দেখানোর ফাঁকে পাখি শিকার করে। শালিক, ঘুঘু, চড়–ই, বক, টিয়াসহ যে পাখিই সামনে আসে তা-ই হচ্ছে তাদের শিকার। পাখি মাত্রই তারা শিকার করে তাদের অস্থায়ী বসতিতে নিয়ে। ব্যাপকভাবে তারা পাখি শিকার করায় এলাকায় পাখির সংখ্যা কমতে শুরু করেছে বলে লক্ষ্য করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রথমে বিষয়টি বেদেদের স্বাভাবিক কাজ মনে হলেও পাখির সংখ্যা কমার বিষয়টি এসেছে। কেননা নানা কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছিল। কিন্তু গেল কয়েক বছর মানুষের মাঝে পাখি নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় শিকারীদের দৌরাত্ম কমেছে। এ কারণে স্থানীয়রা বেদেদেরকে পাখি শিকারেও বাধা দিচ্ছে।
স্থানীয়রা জানান, গাংনীর ভাটপাড়া ডিসি ইকোপার্ক হচ্ছে একটি সংরক্ষিত এলাকা। এখানে থাকা ছোট বড় গাছ-গাছালি ইতিমধ্যে পাখিদের অভয়াশ্রম হিসেবে বিবেচিত হয়েছে। নিরাপদ পরিবেশ অনুভব করে পার্কের বিভিন্ন গাছে নানা জাতের পাখি বাসা বাঁধে আর নিবিঘেœ বংশ বিস্তার করে। কাজলাপাড়ে আসা বেদেদের অনেকে ডিসি ইকোপার্কের ভেতরে দেদারসে পাখি শিকার করতে থাকে। শেষ পর্যন্ত বিষয়টি নজরে আসে স্থানীয়দের। প্রাথামিকভাবে বেদেদের স্বাভাবিক পেশাগত কাজ হিসেবে স্থানীয়রা বিবেচনা করলেও পাখি কমে যাচ্ছে তাই নজরে নেয়।
এদিকে ভাটপাড়া থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হয়। পাশাপাশি স্থানীয় সচেতন মানুষ বেদেদের কাছে গিয়ে পাখি শিকার বন্ধ করতে অনুরোধ করে। শেষ পর্যন্ত গাংনী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন বিষয়টি আমলে নিয়ে বেদে সর্দারের কাছে নির্দেশনা পাঠান। নির্দেশনায় তিনি কঠোরভাবে আইনের দিক তুলে ধরে পাখি শিকার বন্ধ করতে বলেন।
এদিকে বেদে সর্দ্দারের পক্ষ থেকেও স্থানীয় ও প্রশাসনকে জানানো হয়েছে আর পাশি শিকার হবে না। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন পাখি সংরক্ষণে কাজ করা বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন (ভারপ্রাপ্ত) বলেন, পাখি আমাদের পরিবেশের ভারসম্য রক্ষার জন্য খুবই দরকারী। পাখি শিকার দÐনীয় অপরাধ। তাই যদি কেউ পাখি শিকার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে বেদে হোক কিংবা অন্য কেউ।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মুজিবনগরে সেই অবৈধ যন্ত্রদানবের ধাক্কায় এবার ভাইবোন গুরুতর আহত
next post
গাংনীর বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য \ অনুমোদন বিহীন শাখাতে তিন শিক্ষক এমপিও

You may also like

ডিবি পরিচয়ে মেম্বরের কাছ থেকে হাতিয়ে নিল টাকা

November 5, 2026

গাংনীতে খ্যাপা শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ১১

October 31, 2026

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে...

October 28, 2026

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

October 13, 2026

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

Recent Posts

প্রতিটি কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উচিত এমন পদক্ষেপ গ্রহণ...
বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal