Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে মাঠ দিবসে বক্তারা- কৃষি প্রযুক্তি ব্যবহারে খরচ সাশ্রয়ী হবে, বাড়বে ফলন
অন্যান্য

গাংনীতে মাঠ দিবসে বক্তারা- কৃষি প্রযুক্তি ব্যবহারে খরচ সাশ্রয়ী হবে, বাড়বে ফলন

by Joynal Abdin May 29, 2023
written by Joynal Abdin May 29, 2023 0 comments
483
গাংনীতে মাঠ দিবসে বক্তারা- কৃষি প্রযুক্তি ব্যবহারে খরচ সাশ্রয়ী হবে, বাড়বে ফলন
এম চোখ ডট কম, গাংনী: বোরো মৌসূমে ধান কাটা মাড়াই ঝুঁকিপূর্ণ। তাছাড়া দেশের নানাবিধ উন্নয়নের ফলে কমে যাচ্ছে কৃষি শ্রমিক। এ অবস্থায় কৃষিতে যান্ত্রিকরণ ছাড়া চাষাবাদ কঠিন হয়ে পড়ছে। এই সমস্যার সমাধানে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ সমলয় পদ্ধতিতে ধান আবাদ। একসঙ্গে একই জাতের ধান বীজ বপণ থেকে শুরু করে কাটা মাড়াই পর্যন্ত যন্ত্রের ব্যবহার করা যাচ্ছে। ফলে একদিকে যেমনি শ্রমিক খরচ সাশ্রয়ী তেমনি সময়মতো ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। তাই ধান আবাদের উচ্চফলনশীল জাত নির্বাচন আর প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলেই আবাদ ঝুঁকিমুক্ত হবে। আজ সোমবার (২৯ মে) দুপুরে মেহেরপুরের গাংনীর গোপালনগরে শস্য কর্তন ও কৃষক সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষিতে ব্যাপকভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিনামূল্যে সার ও বীজ প্রদানের পাশাপাশি প্রযুক্তিগত বিষয় চাষীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে কৃষি বিভাগ। চাষাবাদের বিষয়ে তাই কৃষি বিভাগের পরামর্শ নিতে চাষীদের প্রতি আহবান জানান বক্তারা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধানের সমলয় ব্লক প্রদর্শনীর ধান কাটা মাড়াই উপলক্ষে এ কৃষক সমাবেশের আয়োজন করে গাংনী উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্যে সমলয় চাষের সুবিধা ও দেশের কৃষির সার্বিক অবস্থা তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ইউপি সদস্য আজাদসহ স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ। কৃষক সমাবেশের পর সময়লয় পদ্ধতিতে আবাদকৃত ধান যন্ত্র দিয়ে কাটামাড়াই করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও কৃষকরা কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটা মাড়াই কার্যক্রম পরিদর্শন করেন।
0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
জাল সনদধারী মেহেরপুর জেলার ছয় শিক্ষক চাকুরিচ্যুত বাকিরা অধরা!
next post
গাংনী মহিলা ডিগ্রী কলেজের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক সভা ও দোয়া

You may also like

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

October 13, 2026

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

Recent Posts

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal