Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » জাতীয় » গাংনী গাড়াবাড়ীয়ায় বিএনপির বিশাল সমাবেশে জাভেদ মাসুদ মিল্টন ।। পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পেতে ঐক্যবদ্ধ থাকতে হবে
জাতীয়বাংলাদেশমেহেরপুররাজনীতি

গাংনী গাড়াবাড়ীয়ায় বিএনপির বিশাল সমাবেশে জাভেদ মাসুদ মিল্টন ।। পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পেতে ঐক্যবদ্ধ থাকতে হবে

by Joynal Abdin October 19, 2024
written by Joynal Abdin October 19, 2024 0 comments
গাংনী গাড়াবাড়ীয়ায় বিএনপির বিশাল সমাবেশে জাভেদ মাসুদ মিল্টন
263
গাংনী গাড়াবাড়ীয়ায় বিএনপির বিশাল সমাবেশে জাভেদ মাসুদ মিল্টন ।। পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পেতে ঐক্যবদ্ধ থাকতে হবে

এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, ১৭ বছরে বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে ব্যবসা করতে দেয়নি; মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যার পরিণতি ৫ আগস্টের বিপ্লবে তাদের পলায়ন করতে হয়েছে। আমরা পালাতে চায় না। তারা লাশের উপরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা চাই গণতন্ত্রকামী মানুষের ভালবাসায় আদর্শ দেশ গড়তে। একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জিয়াউর রহমানের দেখানো পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানের মধ্য দিয়েই যে চুড়ান্ত বিজয় হবে তার জন্য ধর্য্য ধরতে হবে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে গাংনী উপজেলারা কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়ার কুতুপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় বিগত ১৭ বছর নির্যাতনের মধ্য দিয়ে সময় পার হয়েছে উল্লেখ করে জাভেদ মাসুদ মিল্টন বলেন, আমরা জানতাম এই গাংনী বিএনপির ঘাঁটি। গাড়াবাড়ীয়ার নব্বই ভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়। সেই গাড়াবাড়ীয়ার মত জায়গাতে আমরা দীর্ঘ ১৭ বছর পা ফেলার সুযোগ পাইনি। এই আওয়ামী দুস্কৃতিকারীদের অত্যাচার, যুলুম, ভয়-ভীতি, দখল, লুটপাট ও নিপড়নসহ বিভিন্ন কারণে এই গাড়বাড়ীয়ার বিএনপি জিম্মিদশরার মধ্য দিয়ে জীবন-যাপন করেছে। আজকে সেই দশা নাই। আপনার দেখেছেন- ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে ঘটনা ঘটেছে একই ঘটনা ঘটেছিল পচাত্তরের ১৫ আগস্ট। একটি ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তি পেয়েছিল। ঠিক তারই পেত্মাতা ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের ভয়ে পলায়ন করেছে।
৫ আগস্টের বিজয় সাময়িক বিজয় উল্লেখ করে নেতকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সবেমাত্র আমরা একটা স্বাধীন ও মুক্ত বাংলাদেশ পেয়েছি। যার কারণে কাথুলী ইউনিয়নের মানুষ আজ মুক্ত বাতাসে এই মাঠে সমবেত হতে পেরেছেন। তবে ততদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে; যতদিন পর্যন্ত আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে না পারবেন, ততদিন পর্যন্ত চুড়ান্ত বিজয় হবে না। তাই দুঃসময়ে আমিসহ যে সকল বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল আগামি দিনেও আমি আপনাদের পাশে থাকবো বলে নেতাকর্মীদের প্রতিশ্রæতি দেন জাভেদ মাসুদ মিল্টন।
ভারত হয়ে গেছে বাংলাদেশী অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে যারা হত্যা, গুম, খুন, লুটপাট, অর্থ পাচার করেছে আজ তাদের আশ্রয়স্থল ভারতে। যারা ছেলেকে পিতার কাছ থেকে আর পিতাকে যারা ছেলের কাছ থেকে বিছিন্ন করেছে সেইসব দুস্কৃতিকারীরা আজ ইন্ডিয়াতে পলায়ন করছে। তবে পলায়ন করেও রক্ষা হবে না। এদেশের মানুষ আপনাদের বিচার অবশ্যই করবে ইনশাল্লাহ। জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের অসংখ্য তরুণ ভাই-বোনেরা আত্ম উৎসর্গ করেছে। নৃশংস কয়েকটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র নেতা রুহুল আমিন মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়নের সাবেক চেয়ার‌্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আউয়াল ও ইনসারুল হক ইন্সু, রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, সহ সভাপতি আব্দাল হক, বিএনপি নেতা জাফর আকবর, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাযক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা লাভলু মাস্টার।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কাথুলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খÐ খÐ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। অনুষ্ঠানের বিশেষ দিক ছিলে বিপুল সংখ্যক মহিলা নেতাকর্মীদের উপস্থিতি।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মুজিবনগরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
next post
মুজিবনগরে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

You may also like

এনসিপির মিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

September 28, 2026

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার ...

September 16, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কমিটি প্রকাশের ২৪ ঘন্টার...

September 15, 2026

গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক...

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

Recent Posts

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal