Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » বিচারের বাণী নিভৃতে কাঁদে গাংনীতে সালিশের নামে প্রহসন
অন্যান্য

বিচারের বাণী নিভৃতে কাঁদে গাংনীতে সালিশের নামে প্রহসন

by Joynal Abdin September 20, 2022
written by Joynal Abdin September 20, 2022 0 comments
498

এম চোখ ডট কম, গাংনী : গাংনীর বানিয়াপুকুর গ্রামে জুবায়ের হোসেন (৪০) নামের একজনকে বেদম মারপিট করে সালিশ বিচারে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। জুবায়ের হোসেনের বাড়ি ষোলটাকা গ্রামে। তার পিতার নাম আয়ুব হোসেন। অভিযোগ, জুবায়ের হোসেন সন্ধ্যার পর থেকে সুযোগ বুঝে বিভিন্ন জনের ঘরের জানালা দিয়ে উঁকি মেরে নানা গোপন কর্মকা- দেখে। তবে তার বিরুদ্ধে কোন চুরির অভিযোগ নেই। জানা গেছে, সোমবার রাতে জুবায়ের হোসেন স্থানীয় প্রাইমারী স্কুলের পাশে একটি বাড়িতে পেছনে অবস্থান নেয় এবং জানালা দিয়ে উঁকি মারে। এসময় লোকজন তাকে ধরে ফেলে। গ্রামের মাহাতাব আলীর ছেলে আলাল, আচেল উদ্দীনের ছেলে রবিউল ও মোজাফের ছেলে আজাম্মেল ওই জুবায়ের হোসেনকে বেধড়ক মারপিট করে। এতে জুবায়ের হোসেনের দুই পা হাত ও পিঠে জখম হয়। পরে তারা জুবায়েরকে প্রাইমারী স্কুলের একটি কক্ষে আটক রাখে। আজ সকালে সালিশ বৈঠকের ডাক দেয়া হয়। সালিশে জুবায়েরকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ৩০০ টাকা মুল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয়। সেই সাথে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা গ্রামের সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান সমাজপতিরা। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, বানিয়াপুকুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্বাছ, ইউপি মেম্বর তোজাম্মেল, শরিয়ত এবং ষোলটাকা গ্রামের সাবেক মেম্বর ময়নাল হক, বর্তমান মেম্বর মহিবুল হকসহ এলাকার লোকজন। একই সময়ে উপস্থিত ছিলেন হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএসআই ওবির ও সঙ্গীয় ফোর্স। ইউপি মেম্বর তোজাম্মেল জানান, বেশ কিছুদিন যাবত জুবায়ের বিভিন্ন বাড়িতে প্রবেশ করে বা বাড়ির পেছনে গিয়ে ঘরে উঁকি ঝুঁকি মারে। অনেকেই চোর বলে তাড়া করে। গত সোমবার রাতে তাকে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন। জনগনের মতামতের ভিত্তিতে জরিমানা আদায় করা হয়েছে। এ টাকা সামাজিক কাজে ব্যয় করা হবে। গ্রাম্য সালিশিতে একলাখ টাকা জরিমানা করতে পারে কি না? এমন প্রশ্নের জবাব মেলেনি। সাবেক মেম্বর ময়নাল হক জানান, তিনিসহ ষোলটাকা গ্রামের লোকজন জুবায়েরকে নিতে এসেছিলাম কিন্তু বানিয়াপুকুর গ্রামের সমাজপতিরা জুবায়েরকে না দিয়ে জরিমানা করেছে এবং মুচলেকা লিখে নেয়। ঘটনাস্থলে পুলিশ থাকার পরও কিভাবে সালিশের নামে প্রহসন করে তা বোধগম্য নয়। সমাজপতিরা যে মোটা টাকা জরিমানা করেছে তা সম্পুর্ণ অবৈধ। হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএসআই ওবির জানান, তিনি খবর পেয়ে এসেছেন এবং লোকজনের বাঁধার মুখে জুবায়েরকে থানায় নিতে পারেন নি। গ্রাম্য সালিশিতে বিষয়টি সমাধান করা হয়েছে তাই কিছুই করার নেই। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন জানান, একজন অপরাধিকে এমনভাবে মারধর করা হবে সেটা কেউ ভাবেনি। লোকটির আর্তচিৎকারে অনেকেই এগিয়ে এসেছেন কিন্তু আলাল, রবিউল ও আজাম্মেল কারো কথা শোনেনি। তাকে মারধর করে চিকিৎসার ব্যবস্থা না করে একটি ঘরে আটকিয়ে রাখে। যেটা অনুচিৎ। জুবায়েরকে পুলিশে না দিয়ে সালিশের ব্যবস্থা করায় অনেকেই অসন্তোষ প্রকাশ করে বলেন, মারধর করার পর আবার তার কাছ থেকে মোটা অংকের জরিমানা নেয়াটা কোন মতেই সঠিক হয়নি। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন তবে মোটা অংকের টাকা জরিমানা ও মুচলেকা লিখে নেয়ার বিষয়টি সম্পুর্ণ অজানা। ঘটনাটি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মেহেরপুরের বলিয়ারপুর কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত 
next post
দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টের ১৫ তম খেলায় গরিবপুর একাদশ জয়ী

You may also like

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

Recent Posts

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal