Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে মনির হায়দার যতবেশি সাংবাদিকতা থাকবে সবখানে ততোবেশি স্বচ্ছতা আসবে
অন্যান্য

মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে মনির হায়দার যতবেশি সাংবাদিকতা থাকবে সবখানে ততোবেশি স্বচ্ছতা আসবে

by Joynal Abdin March 14, 2025
written by Joynal Abdin March 14, 2025 0 comments
142

মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে মনির হায়দার
যতবেশি সাংবাদিকতা থাকবে সবখানে ততোবেশি স্বচ্ছতা আসবে

এম চোখ ডটকম, গাংনী :
প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুছের বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, যতেবেশি সাংবাদিকতা থাকবে সবখানে ততবেশি স্বচ্ছতা আসবে। উদাহরণ হিসেবে তিনি সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইউক্রেন প্রেসিডেন্টের সংলাপ সাংবাদিকদের ক্যামেরার সামনে করা হয়েছে বলে বলে উল্লেখ করেন। তিনি বলেন, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে পায়ইশ জনগণ সম্পৃক্ত কর্মকাণ্ডগুলো স্বচ্ছতা রাখার ক্ষেত্রে মিডিয়াকে ব্যবহার করা হয়। অর্থাৎ মিডিয়ার সামনে তারা এসব কাজগুলো সম্পন্ন করে থাকেন। তবে যারা এই স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন তাদের নিজেদের স্বচ্ছতা জবাবহিদিতার একটা বন্দোবস্ত থাকা দরকার। আজকে এখানে ৭০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা নিয়ে কথা হতে পারে যে- এত ছোট জেলা সেখানে এত সাংবাদিক কেন ? আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে দুনিয়া ঘুরে যেটি পেয়েছি যে আরও বেশি সাংবাদিক থাকা দরকার। তবে সেটি কী ধরনের সাংবাদিক তা নিয়ে একটা বিকর্ত হতে পারে। তবে সব জায়গায় স্বচ্ছতা আনতে হলে স্বচ্ছ সাংবাদিকতা আরও বাড়াতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের প্রশিক্ষণ সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রেস কাউন্সিল বাংলাদেশ- পিআইবি মেহেরপুর প্রেস ক্লাবের সহযোগিতায় টিভি ও পত্রিকা সাংবাদিকদের জন্য পৃথক দুটি প্রশিক্ষণের আয়োজন করে। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সাংবাদিকদের হাতে গতকাল আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন মেহেরপুরের কৃতি সন্তান ও মেহেরপুরের এক সময়ের সাংবাদিক মনির হায়দার। এসময় প্রশিক্ষনে অংশ গ্রহণকারী সাংবাদিক ও অতিথিদের জন্য তিনি উপহার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, জীবনে সফল হওয়া সহজ তবে স্বার্থকতা অর্জন করা বড় কঠিন। আর এজন্য আপনাকে সৎ হতে হবে। সাথে থাকতে হবে নির্ভূলতা। এই দুটির সমন্বয় ঘটানোর মাধ্যমে স্বার্থকতা অর্জন করা সম্ভব।
সাংবাদিকতায় ইউরোপ-এমেরিকার বিভিন্ন অঞ্চলের উদাহরণ টেনে মনির হায়দার বলেন, আমি দেখেছি সেখানে প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম থেকেও পত্রিকা প্রকাশিত হয়। এগুলো তারা করছে এজন্য যে সেখানে লোকাল গর্ভমেন্ট খুবই স্ট্রং। পাবলিকের যাবতীয় অধিকারের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার জন্য পত্রিকাগুলো গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। জনগণের ট্রাক্সের টাকায় যারা চলে তাদেরকে একটা প্রশ্নের মধ্যে রাখার জন্য পত্রিকা বা সংবাদ মাধ্যম তারা চালু রাখে।
তিনি আরো বলেন, সাংবাদিকতার মাধ্যমেই আপনি আপনার স্বার্থকতা দ্রুত অর্জন করতে পারবেন। কারণ এ পেশা থেকেই আপনি বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসতে পারেন। অন্য কোন পেশা থেকে এটি দ্রুত অর্জন করা সম্ভব নয়। এ জন্য দরকার নির্ভূলতা। আপনি যদি ২০ টি রিপোর্ট নির্ভূলতার সাথে করতে পারনে, একটি রিপোর্ট যদি ভূল হয় তাহলে আপনার সমস্ত অর্জন শেষ হয়ে যাবে। একটিমাত্র ভূলের কারণে। আপনি নিজেকে আলোচনা রাখার জন্য ফেক নিউজ করতে পারেন, এতে আপনার আত্মমর্যাদা তৈরি হবে না। অনেক বেশি রিপোর্ট করার জন্য আপনি সামনে যা পাইলেন তা দিয়ে রিপোর্ট তৈরি করে দিলেন। দিন শেষে আপনি আপনার কাঙ্খিত জায়গায় নাও যেতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতাটাকে উন্নতি করতে পারেন। এজন্যই এ প্রশিক্ষণে সব সাংবাদিকদের বেশি বেশি করে অংশ নেওয়া উচিৎ।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুর হক মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পদাক মাজেদুল হক মানিকের সঞ্চাণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, পিআইবি সহকারি প্রশিক্ষক জিলহাজ্জ উদ্দীন নিপুন ও সাংবাদিক তুহিন অরণ্য।
প্রশিক্ষণনার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ওয়াজেদুল হক জেদু ও চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিন পেয়ে বাদিকে ব্লাকমেইল \ পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে থানা ঘেরাও
next post
মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

You may also like

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

Recent Posts

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal