Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » মেহেরপুর-২ প্রার্থীর সংখ্যা আর ভোটের মাঠের হিসেব করতে দুই দিনের অপেক্ষা
অন্যান্য

মেহেরপুর-২ প্রার্থীর সংখ্যা আর ভোটের মাঠের হিসেব করতে দুই দিনের অপেক্ষা

by Joynal Abdin December 15, 2023
written by Joynal Abdin December 15, 2023 0 comments
516

মেহেরপুর-২ প্রার্থীর সংখ্যা আর ভোটের মাঠের হিসেব করতে দুই দিনের অপেক্ষা

এম চোখ ডটকম,গাংনী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে প্রার্থী মোট ১১ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের আরও তিন জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের সবগুলো প্রার্থী যদি মাঠে থাকে তাহলে ভোটের হিসেবে নতুন করে কষতে হবে বলে মনে করছেন ভোটাররা। তবে শেষ পর্যন্ত কোন কোন প্রার্থী ভোটযুদ্ধে থাকবেন তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র দুই দিন। জানা গেছে, এ আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুুকল ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। তৃণমূল বিএনপির প্রার্থী বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, জাতীয় পার্টির কেতাব আলী, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহম্মদে বকুল, এনপিপি প্রার্থী গোলাম রসুল, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আল ফারুক, জাকের পার্টি প্রার্থী সামসুজ্জোহা সোহেল ও বাংলাদশে সাংস্কৃতকি মুক্তিজোট প্রার্থী শাহ জামাল। নেতাকর্মীরা জানান, এ আসনটিতে আওয়ামী লীগ বিভিন্ন ভাগ ও উপভাগে বিভক্ত। এক সময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন গ্রæপ বনাম বর্তমান সভাপতি সাহিদুজ্জামান খোকন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রæপ ছিল। পরবর্তীতে গ্রæপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন ঘোষণার পর গ্রæপিং আরও তীব্র আকার ধারণ করে। নৌকা প্রতীকের পক্ষে একটি গ্রæপ ছাড়াও দলের স্বতন্ত্র প্রার্থী তিন জনকে তিনটি গ্রæপ হিসেবেই দেখছেন নেতাকর্মীরা। স্থানীয় কোন্দল এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলের হাইকমান্ডের নমনীয়তাকে প্রার্থীর সংখ্যার বৃদ্ধির জন্য দায়ী বলে জানালেন আওয়ামী লীগ নেতারা। ভোটাররা মনে করছেন, বিএনপি-জামায়াত তফশীল অবৈধ দাবি করে সরকারের পদত্যাগ দাবি করে আসছে। ভোট কেন্দ্রে ভোটের উপস্থিতির সংখ্যার উপর আওয়ামী লীগের লাভ ক্ষতি নির্ভরশীল। তাই আওয়ামী লীগ চাইবে ভোটার উপস্থিতি বাড়াতে আর বিএনপি-জামায়াতের লোকজন ভোট দিতে কেন্দ্রে যাবে না এটাই স্বাভাবিক। সে ক্ষেত্রে আওয়ামী লীগ ও অন্যান্য দল মিলে কতভাগ ভোটারকে কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হবে তা দেখার বিষয়। ভোটারদের অনেকে মনে করছেন, যদি ৫০ ভাগ ভোট পোল হয় তার মধ্যে আওয়ামীগের ভোটারদের সংখ্যাই বেশি থাকবে। তাই নৌকা প্রতীকসহ আওয়ামী লীগের প্রার্থী হবে চার জন। ফলে চার প্রার্থীর মধ্যেই ভোট ভাগাভাগি হবে। সেক্ষেত্রে কে কত ভোট ঘরে তুলতে পারবেন তা দেখার জন্য ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানা গেছে, আওয়ামী লীগের চার প্রার্থীর মধ্যেই মূলত ভোট যুদ্ধ হবে। তবে ১৭ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে যদি কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে সেক্ষেত্রে ভোটের হিসেব আবারও পাল্টে যাবে। তাই ভোটযুদ্ধে কোন প্রার্থীর কি অবস্থা হবে তার হিসেবের জন্য আপাতত ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৩ জন, নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং হিজরা ২ টি। ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে বিএনপি, ১৯৯৬ ও ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করে। জানা গেছে, এ আসনটিতে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থীত ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল করেন মেহেরপুর জেলা রির্টার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক শামীম হাসান। এরা হলেন- মোখলেছুর রহমান মুকুল, রাশেদুল ইসলাম জুয়েল, নুরুল ইসলাম রিন্টু, জাহাঙ্গীর আলম বাদশা ও ডক্টর আশরাফুল ইসলাম। মধ্যে মোখলেছুর রহমান মুকুল ও রাশেদুল ইসলাম জুয়েল ইসিতে আপিল করেন। তবে শুধুমাত্র মোখলেছুর রহমান মুকুলের মনোনয়নপত্রের বৈধতা পায়। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে মোট ভোটারের এক ভাগ ভোটারের সম্মতি স্বাক্ষর যাচাইয়ে এসব মনোনয়নপত্র বাতিল হয়। আপিল সিদ্ধান্তের পর এ আসনটিতে মোট প্রার্থীর সংখ্যা এখন ১১ জন।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
বিজয় দিবস উপলক্ষে প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
next post
গাংনীতে মিথ্যা মামলা রুজু করায় সংবাদ সম্মেলন

You may also like

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal