Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » বাংলাদেশ » মেহেরপুর জেলায় গরুর মাংস ৬৮০, খাসির মাংস ১ হাজার ।। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী
বাংলাদেশঅর্থ বাণিজ্যকৃষিজাতীয়

মেহেরপুর জেলায় গরুর মাংস ৬৮০, খাসির মাংস ১ হাজার ।। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী

by Joynal Abdin March 24, 2024
written by Joynal Abdin March 24, 2024 0 comments
মেহেরপুর জেলায় গরুর মাংস ৬৮০, খাসির মাংস ১ হাজার ।। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী
342
মেহেরপুর জেলায় গরুর মাংস ৬৮০, খাসির মাংস ১ হাজার ।। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী

এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর জেলায় প্রতি কেজি গরুর মাংস খুচরা পর্যায়ে ৬৮০ টাকা এবং খাসির মাংস ১০০০ টাকা কেজি দর পুননির্ধারণ করা হয়েছে। নিত্য পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে ব্যবসায়ী সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি, মাংস বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে এই দর নির্ধারণ করেন মেহেরপুর জেলা প্রশাসক।
নির্ধারিত এই দর উপেক্ষা করে কেউ যদি বেশি দরে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে কঠোরতা প্রকাশের হুশিয়ারি করেছেন জেলা প্রশাসক শামীম হাসান।
রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শামীম হাসান বলেন, আমরা সকলেই ভোক্তা। যারা মাংস বিক্রি করেন তারাও অন্যান্য পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তা। তাই সব ভোক্তার কথা চিন্তার মধ্যে রাখতে হবে। অল্প সংখ্য কিছু খামারী কিংবা মাংস বিক্রেতার স্বার্থ দেখতে গিয়ে বিপুল সংখ্যক ভোক্তার স্বার্থ জলাঞ্জলি দেওয়া যাবে না। যৌক্তিক দর সবার জন্যই মঙ্গল বয়ে আনবে। সবার কথা চিন্তা করেই আজকের এই দর নির্ধারণ করা হল।
আশেপাশের জেলার মাংসের দরের উদাহরণ টেনে মাংস বিক্রেতাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত এই দরের বেশি দরে কেউ মাংস বিক্রি করলে আমাদের কাছ থেকে কেউ ছাড় পাবে না। কৃষি বিপণন অধিদপ্তর ৬৪৪ টাকা কেজি দর নির্ধারণ করেছে। আমরা যৌক্তিকতা বিবেচনায় মেহেরপুর জেলার জন্য ৬৮০ টাকা কেজি নির্ধারণ করলাম। ভোক্তাদের প্রতিও মাংস বিক্রেতাদের দায়িত্ব রয়েছে। মাত্র ২০ টাকা ছাড় দিতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে। একটু ভাবুন আমাদের ভোক্তাদের কথা।
নির্ধারিত দরে মাংস কেনাবেচনার পাশাপাশি নিরাপদ মাংস নিশ্চিতের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক শামীম হাসান আরও বলেন, বেশি দরে মাংস বিক্রির চেয়েও বড় অপরাধ হলো রোগাক্রান্ত পশু জবাই করে মাংস বিক্রি করা। মানব দেহের জন্য ক্ষতিকর কোন পশুর মাংস বিক্রি হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরতা দেখানোর নিদের্শ দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, তানভীর হাসান রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, চেম্বার সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, ক্যাব মেহেরপুর শাখা সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, বারাদি বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও ধানখোলা বাজার কমিটির সভাপতি তামজিদুর রহমানসহ বিভিন্ন বাজারের মাংস বিক্রেতারা।
প্রসঙ্গত কৃষি বিপণন অধিদপ্তর ২৯ টি কৃষি পণ্যের যে দর নির্ধারণ করেছে তার সাথে সামঞ্জস্য বজায় রেখে যৌক্তিকতা বিবেচনায় গরু ও খাসির মাংসের দর পুনঃনির্ধারণ করা হয়।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
জনপ্রশাসন মন্ত্রীর উদ্যোগ ।।মেহেরপুর সরকারি মহিলা কলেজ পেল ছয় শিক্ষক
next post
মুজিবনগর উপজলোয় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

You may also like

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

July 17, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

গাংনীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ৩০০ গাছের চারা...

July 2, 2026

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

April 29, 2026

গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।।...

March 31, 2026

গাংনীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও...

March 31, 2026

ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

March 30, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal