Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অর্থ বাণিজ্য » গরিবের কোটি নিয়ে উধাও সমবায় সভাপতি!  
অর্থ বাণিজ্যমেহেরপুর

গরিবের কোটি নিয়ে উধাও সমবায় সভাপতি!  

by Joynal Abdin February 3, 2022
written by Joynal Abdin February 3, 2022 0 comments
449

এম চোখ ডট কম:

যতো সঞ্চয় ততো মুনাফা এমন স্লোগানে বিভোর এলাকার মানুষ। এক লক্ষ টাকায় প্রতি মাসে দেওয়া হবে ১ হাজার ৬শ টাকা লাভ। এতেই ঝাপিড়ে পড়েন অনেকে। গরু, ছাগল আর সম্পদ বেচে টাকা তুলে দেন স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতির হাতে। চতুর সভাপতি কিছুদিন লাভ দিয়ে আরও মানুষকে যুক্ত করতে থাকে। অবশেষে অফিস ফেলে লাপাত্তা। এলাকার দরিদ্র মানুষের  প্রায় কোটি টাকা এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীর।

জানা গেছে, মেহেরপুরের গাড়াবাড়ীয়া বাজারে সোনালী বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা ঋণদান সমবায় সমিতি নামে সাইনবোর্ড দিয়ে ভাড়া বাসায় কার্যালয় চালু করে প্রতিষ্ঠানটির সভাপতি গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মাহিরুল ইসলাম। ফাঁদ পেতে এলাকার মানুষের টাকা নিয়ে সে আত্মগোপন করেছে বলে মনে করছেন সঞ্চয় প্রদানকারীরা। 

অভিযোগে জানা গেছে, এই প্রতিষ্ঠানটিতে ঋণ কার্যক্রম চলমান ছিল অথচ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোন অনুমোদন ছিল না। সমবায় দপ্তর থেকে সনদ নিয়ে আইনের চরম লঙ্ঘনের মধ্য দিয়ে এ কার্যক্রম চলেছে কয়েক বছর ধরে। অথচ সববায় অধিদপ্তর ও এবং জেল উপজেলা প্রশাসন বিষয়টি কানে নেয়নি। যখন টাকা নিয়ে লাপাত্তা হয়েছে তখন ভুক্তভোগীদের মুখ খোলাতে সকলেইর টনক নড়েছে।

স্থানীয়রা জানান, মটমুড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মাহিরুল ইসলাম বছর দুই আগে সোনালী বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা নামের ওই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। গাড়াবাড়িয়া গ্রামের আলাউদ্দীনের বাড়ি ভাড়া নিয়ে সেখানে স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে সাইনবোর্ড স্থাপন করা হয়। স্থানীয় কয়েকজন নারী পুরুষকে কর্মী হিসেবে নিয়োগ দিয়ে এলাকার মানুষের বিশ^াস অর্জন করে। কর্মীরা দরিদ্র শ্রেণির মানুষের বাড়ি বাড়ি গিয়ে সঞ্চয় অফার দিতে থাকে। স্থায়ী আমানতের পাশাপাশি সঞ্চয়ের বিপরিতে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়। দুই বছর ধরে এলাকার মানুষের মাঝে অল্প পরিমাণ ঋণ দিয়ে বিশ^াস আরও বাড়ানো হয়। এর পরে শুরু হয় স্থায়ী আমানত সংগ্রহের পালা। এক লাখ টাকা জমা থাকলে তার বিপরিতে প্রতি মাসে দেওয়া হয় ১ হাজা ৬০০ টাকা। লোভনীয় এই অফারে মাতে এলাকার মানুষ। অনেকে সহায় সম্পদ বিক্রি করে টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহিরুলের হাতে। এভাবে এলাকার শত শত মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় কোটি টাকা।

ভুক্তভোগীদের মধ্যে গাড়াবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী সবুর আলী বলেন, আমি ছয় লাখ টাকা ডিপোজিট করেছিলাম। কয়েক মাস ধরে লাভ দিয়েছে। গত মাস থেকে লাভ দেওয়া বন্ধ করায় মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) অফিসে খোঁজ নিতে গিয়ে দেখি তালাবদ্ধ। পরে জানতে পারি টাকা নিয়ে মাহিরুল পালিয়ে গেছে। সম্পদ বিক্রি করা টাকা হারিয়ে এখন কোন পথে হাটবেন তা ভেবে দিশেহারা বলে জানান সবুর আলী।

এদিকে একই গ্রামের রবিউল ইসলাম ৩ লাখ ৭০ হাজার, ফিরোজ হোসেন সাড়ে ৩ লাখ, জারাফত আলী ২ লাখ, জলিল মন্ডল ৪ লাখ ৩০ হাজার, তোজাম্মেল হক ১ লাখ, আব্দুস সাত্তার ৪ লাখ , হানুফা বেগম ৬০ হাজার টাকা স্থায়ী আমানত হিসেবে জমার দেওয়ার কাগজপত্র দেখান এই প্রতিবেদককে। এদের মতো শত শত মানুষ প্রতিদিনই ভিড় করছেন প্রতিষ্ঠানটির সামনে। প্রতিষ্ঠানের সভাপতি মাহিরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ। স্থানীয় যারা কর্মী ছিলেন তারারও পড়েছেন বিপাকে। মাহিরুলের সাথে যেমনি যোগাযোগ করতে পারছেন না তেমনি গ্রাহকদের সব চাপ এখন তাদের উপরেই।

প্রতিষ্ঠানটির মাঠকর্মী হিসেবে কাজ করা গাড়াবাড়ীয়া গ্রামের সাহারুল ইসলাম বলেন, আমারা টাকা আদায়  করে তো সাহারুলের কাছে জমা দিয়েছি। তিনি এভাবে পালিয়ে যাবেন এটা বুঝতেই পারিনি।

জানা গেছে, সোনালী বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা নামে মেহেরপুর জেলা সমবায় কার্যালয় থেকে ২০১৩ সালে নিবন্ধন পেয়েছে। গত অডিট রিপোর্টে তাদের সঞ্চয় দেখানো হয়েছে ১০ লাখ ৩৪হাজার ৬৮০ টাকা। ঋণ দেখানো হয়েছে ১৪ লাখ ৪ হাজার ২৮৬ এবং শেয়ার দেখানো হয়েছে ৩৫ হাজার ৬শ টাকা। সদস্য সংখ্যা ১১৮ জন। এর বাইরে আর কোন তথ্য নেই বলে জানালেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।

গ্রাহকদের দুর্দশার বিষয়টি নিয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম জানান, বিষয়টি শুনেছি। তবে ক্ষতিগ্রস্থদের মধ্যে থেকে কেউ লিখিত বা মৌখিকভাবে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা আরও বলেন, এসব দেখার দায়িত্ব উপজেলা সমবায় অফিসারের। তবে যারা টাকা রেখেছেন তাদেরও খোঁজ নেওয়া দরকার ছিল। গাংনী উপজেলা সমবায় অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মেহেরপুর শহরে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
next post
স্ত্রীর ওপর হামলার প্রতিবাদ করায় স্বামীসহ দুই ভাইকে কুপিয়ে জখম

You may also like

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেক ও পুরস্কার বিতরণ

August 22, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীর মোল্লা ডায়গনস্টিকে অভিযান নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনা

July 31, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

Recent Posts

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal