Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » মেহেরপুর » মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন 
মেহেরপুর

মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন 

by Joynal Abdin April 6, 2025
written by Joynal Abdin April 6, 2025 0 comments
মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন 
168

মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

এম চোখ ডট কম, ডেস্ক:

মেহেরপর বাস ও মিনিবাস মালিক সমিতির কিছু সদস্যকে মিথ্যা তথ্যে ডেকে এক জায়গায় করে গঠনতন্ত্র বর্হিভূতভাবে অবৈধ আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বিকেলে সংগঠনটির মেহেরপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তার প্রতিবাদ জানান মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেআর পরিবহন মালিক জহিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুর্ঘনায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় কল্যাণ তহবিল গঠনের কথা বলে শনিবার বেলা ১১টার দিকে কয়েকজন বাস মালিককে ডেকে কার্যালয়ে একত্রিত করা হয়। সেখানে সমিতির নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও ভিভ্রান্তমূলক তথ্য প্রদান করা হয়। এসময় সমিতির গঠনতন্ত্র বর্হিভূত ও অবৈধ আহবায়ক কমিটির নাম ঘোষণা করে। যা কোনভাবেই গ্রহণযোগ্য না এবং মেনে নেওয়া সম্ভব নয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।নির্বাচনের জন্য কার্যনির্বাহী কমিটির মিটিং করে দ্রুত সাধারণ নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই প্রক্রিয়ার মধ্যেই আছি।

লিখিত বক্তব্য শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে সমিতির গঠনতন্ত্র প্রদান করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ তো আর জানেন না যে গঠনতন্ত্রে কি আছে। সমিতি কিভাবে পরিচালিত হবে এবং তারা যে নিয়মতান্ত্রিকভাবে করেনি তা গঠনতন্ত্র দেখলেই বোঝা যাবে। সাংবাদিকদের মাধ্যমে আমরা অবগত করতে চায় যে গঠনতন্ত্রে কি আছে। তারা আহবায়ক কমিটি করতে পারে না এবং করার এখতিয়ারও নেই।

দীর্ঘ ১৮ বছর কেন বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা জটিলতা ও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা থাকার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি৷ এছাড়াও সাত বছর আগে মামলাটি নিষ্পত্তি হলেও নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে সমস্যা আরো প্রকট হয়। তবে এরমধ্যে রাজনৈতিক কোন হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার আশ্বাস দেন সভাপতি জহিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতিরি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
যে মামলায় গ্রেফতার হলেন এমএ খালেক 
next post
মেহেরপুর সদরের বারাদীতে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

You may also like

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়

October 12, 2026

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীর মোল্লা ডায়গনস্টিকে অভিযান নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনা

July 31, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

Recent Posts

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal