92
গাংনীতে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ উদ্ধার করে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে।
পুর্ব শত্রুতার জের ধরে কেউ বোমা সাদৃশ্য বস্তু ফেলে রেখে ভয় দেখাচ্ছে বলে দাবি করেছেন মুদি দোকানী কামরুজ্জামান লিপু।
গাংনী থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, কামরুজ্জামান লিপুর দোকানের সামনে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়। আমরা গিয়ে তা উদ্ধার করেছি । তবে আসল বোমা নয় বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে।