গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
এম চোখ ডট কম, ডেস্ক :
মেহেরপুরের চর গোয়ালগ্রামে রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা৷ আজ শনিবার সকালে মাঠে গিয়ে কলা গাছ কাটা দেখতে পান জমির মালিকরা৷ বর্গা নেওয়া জমিতে চাষ করা কলাগাছ কেট তছরুপ করারয় ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক দরিদ্র কৃষকরা।
স্থানীয়রা জানিয়েছে, চরগোয়াল গ্রামের মাঠে থাকা আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর রহমান, পল্টু মিয়া, আলফাজ ও রিপন মিয়া ৩ বিঘা জমিতে কলা আবাদ করেন। আর কিছুদিন পরেই কলাগাছে কাধি আসতো। এর জন্য প্রয়োজনীয় পরিচর্যা শেষ করেছেন কৃষকরা। গেল রাতের কোন এক সময় দুর্বত্তরা কলাগাছের মাঝামাঝি জায়গা থেকে কেটে দেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাদ্দিস মোরশেদ জানিয়েছেন, ৬ জন কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করা হয়েছে৷