Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ অভিভাবকহীন
অন্যান্য

গাংনীতে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ অভিভাবকহীন

by Joynal Abdin February 15, 2023
written by Joynal Abdin February 15, 2023 0 comments
335

এম চোখ ডটকম,গাংনী:
ঠিকাদারের প্রতিনিধিদের ইচ্ছেমাফিক নিন্মমানের উপকরণ দিয়ে গাংনী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজ এগিয়ে চলেছে। নানা অভিযোগে স্থানীয় এমপি কাজ বন্ধ করে দিলেও অদৃশ্য ক্ষমতায় তা আবারও শুরু হয়েছে। অপরদিকে কাজ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলীরা বিষয়টি অবগত থাকলেও মুখে কুলুপ এটে বসে আছেন। ফলে নির্মান সম্পন্ন হওয়ার আগেই ধ্বসে পড়ার ঝুকি দেখা দিয়েছে। এসব তথ্য জানিয়ে এলাকার কয়েকজন জানিয়েছেন, এ নির্মান কাজটি হচ্ছে অভিভাবকহীনভাবে।
ঘটনাস্থলে জাতীয় ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। স্থানীয় লোকজন প্রতিবাদ করতে গেলেও বিপাকে পড়ছেন। ঠিকাদারের লোকজন সাফ জানিয়ে দিচ্ছেন যা বলার প্রকৌশলীদেরকে বলেন। অথচ কাজের কাছে প্রকৌশলীরা অদৃশ্য। ফলে অভিভাবকহীন এ কাজ কিভাবে এগিয়ে যাচ্ছে তা নিয়ে বিষ্মিত এলাকার মানুষ।
তবে গাংনী উপজেলা প্রশাসন থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার।
জানা গেছে, সারা দেশের ন্যায় স্থানীয় যুবসমাজকে খেলামুখি করতে ও জনগনের দাবীর মুখে সরকার গাংনীর সাহারবাটি ফুলবল মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরীর সিদ্ধান্ত নেয়। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মোট পাঁচ কোটি ৫২ লাখ ২২ হাজার ৯৯৯ টাকা ব্যায়ে এ নির্মাণ কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসএস অ্যান্ড এমটি জয়েন্ট ভেন্সার (জেভি)। যা বাস্তবায়নে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ। আর এর স্থানীয়ভাবে দেখভালের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রশাসন। কাজ শুরুর প্রথম থেকেই নি¤œমানের রড পাথর ও বালু ব্যবহার করার অভিযোগ ওঠে। বিষয়টি সরেজমিনে পরিদর্শনে যান এমপি সাহিদুজ্জামান খোকন। তিনি কাজে অনিয়ম ও নি¤œমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান। এসময় তিনি কাজ বন্ধ রাখাসহ নি¤œমানের সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেন। কয়েকদিন পর ঠিকাদারী প্রতিষ্ঠান আবারো কাজ শুরু করেন ওই নি¤œমানের সামগ্রী দিয়ে।
জানা গেছে, স্টেডিয়ামে নির্মান হচ্ছে গ্যালারী ও প্যাভিলিয়ন। নির্মান কাজের বেজ ঢালাই থেকে পিলার পর্যন্ত যে রড ব্যবহার করা হয়েছে তা ঢাকার স্থানীয় রড হিসেবে পরিচিত। এমন একটি গুরুত্বপূর্ণ কাজে লোকাল রড ব্যবহার করা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় অনেক প্রকৌশলী। তবে এ রড বুয়েট পরীক্ষায় উত্তীর্ণ বলে দাবি করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল একজন।
এদিকে ঢালাই কাজে ব্যবহার করা হচ্ছে ময়লা মিশ্রিত বালু। ২.৫ এফএম বালু ব্যবহার করার নির্দেশনা থাকলেও লোকাল বালু ব্যবহারেই দেদারসে ঢালাই দেওয়া হয়েছে বেজ। এছাড়াও বালু ওয়াশ করার নির্দেশনাও উপেক্ষিত।
এদিকে ঢালাই কাজে ব্যবহৃত পাথরের মান নিয়ে প্রশ্ন ওঠে। নির্মান কাজের পাশে জড়ো করা পাথরের বেশিরভাগ নি¤œমানের অভিযোগ উঠলে তা দিয়ে ঢালাই বন্ধ করা হয়। নি¤œমান স্বীকার করে দ্রæত পাথর সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিশ্রæতি দিয়েছিলেন ঠিকাদারের প্রতিনিধিরা। তবে এখনও পর্যন্ত সেই পাথর নির্মান কাজের পাশেই পড়ে রয়েছে। এমপির নির্দেশনায় বদল করা পাথরের সাথে নি¤œমানের পাথর দিয়ে ঢালাই চলছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। অপরদিকে ঢালাইয়ে বালু, সিমেন্ট ও পাথরের অনুপাত ঠিক রাখা হচ্ছে না। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন নির্দিষ্ট অনুপাতের বাইরে নিজেদের ইচ্ছেমাফিক ঢালাই কাজ সম্পন্ন করেছেন।
স্থানীয়রা জানান, ঠিকাদারের লোকজন প্রকৌশলীদের দোহাই দিয়ে কাজ করেই যাচ্ছন। কিন্তু কোন প্রকৌশলীকে কাজের পাশে পাওয়া যাচ্ছে না। তাই কার কাছে আর কোথায় অভিযোগ জানালে নি¤œমানের কাজ থেকে রেহাই মিলবে তা ভেবে প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাÐের অংশ হিসেবেই গাংনীবাসীর প্রাণের দাবি একটি স্টেডিয়াম হচ্ছে। কিন্তু অভিভাবকহীন এ কাজে সরকার সম্পর্কেই মানুষ বিরুপ মন্তব্য করছেন।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন বলেন, অনিয়মের বিষয়টি তুলে ধরে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অবগত করা হয়েছে। দ্রæত এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন
next post
মুজিবনগর থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

You may also like

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

Recent Posts

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal