Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে আরও এক সুদ কারবারি গ্রেফতার।। গয়না, চেক ও স্ট্যাম্প উদ্ধার
অন্যান্য

গাংনীতে আরও এক সুদ কারবারি গ্রেফতার।। গয়না, চেক ও স্ট্যাম্প উদ্ধার

by Joynal Abdin March 19, 2023
written by Joynal Abdin March 19, 2023 0 comments
336

গাংনীতে আরও এক সুদ কারবারি গ্রেফতার।। গয়না, চেক ও স্ট্যাম্প উদ্ধার

মে‌হেরপু‌রের চোখ ডট কম, গাংনী :
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রাম থেকে অবৈধ সুদ কারবারী (সুদখোর) হাতেম আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সুদ কারবারে ব্যবহৃত নগদ দেড় লাখ টাকা, সোনার গয়না ছয় ভরি, ১০০ টাকা মূল্যের সই করা শাদা স্ট্যাম্প ১২‌টি ও ব্যাংক চেক ৯‌টি। রোববার (১৯ মার্চ) বিকেলে গাংনী থানা পুলিশ তার নিজ বাড়িতে এ অভিযান চালায়।
গ্রেপ্তার হাতেম আলী তেতুলবাড়িয়া গ্রামের হা‌রেজ আলীর ছেলে। সে এলাকায় কুখ্যাত সুদ কারবারী হিসেবে পরিচিত।
অভিযান পরিচালনা করেন গাংনী থানার এস আই মাসুদুর রহমানসহ গাংনী পুলিশের একটি দল।
সম্প্রতি গাংনী উত্তর পাড়ার দুই সুদ কারবারী গ্রেফতার এবং তাদের বাড়ি থেকে অ‌নেক সই করা ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প উদ্ধারের মধ্য দিয়ে গাংনীতে কুখ্যাত সুদ কারবারিদের বিষয়টি আবারও সামনে আসে। বিপদগ্রস্ত মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এসব সুদ কারবা‌রিরা সু‌দে টাকা দেয়। যার গ্যারান্টি হিসেবে সোনার গয়না এবং ব্যাংকের চেক ও সাদা স্ট্যাম্পে সই করে নিয়ে নিজের হেফাজতে রেখে দেয় তারা। দীর্ঘদিন ধরে সুদ টানতে গিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। কিন্তু সুদের টাকা শোধ হয়নি। টাকা আদায় করতে গিয়ে গ্যারান্টি হিসেবে রাখা চেক ও স্ট‌্যাম্প কাজে লাগিয়ে এসব মানুষের নামে আদালতে মামলা করে সুদ কারবারীরা। দীর্ঘদিন ধরে এসব ব্যবসা চলে আসলেও কুখ্যাত সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে না পারায় নীরবে নিভৃতে ভিটেমাটি বেঁচে পথে বসেছেন অনেকে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, তেতুলবাড়িয়ার কুখ্যাত সুদ কারবারি হাতেম আলীর বিষয়ে মে‌হেরপুর পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করে এক ভুক্তভোগী। এর প্রেক্ষিতেই গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক অভিযানের সিদ্ধান্ত নেন। অভিযান পরিচালনা করেন এসআই মাসুদুর রহমান। রোববার বিকেলে হাতেম আলীকে তার বাড়ি থে‌কে তাই হাতেনাতে সুদ কারবারে ব্যবহৃত গয়না, ব্লাঙ্ক চেক, শাদা স্ট‌্যাম্পসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সু‌দের টাকার গ্যারান্টি হিসেবে এসব চেক, গয়না ও স্ট‌্যাম্প রাখা হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে হাতেম।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার হাতেম আলীর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করছে পুলিশ। এই মামলার আসামি হিসেবে সোমবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। সুদ ব্যবসার বিষয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য হাতেম আলীর রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করবে পুলিশ।

1 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মুজিবনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
next post
গাংনীতে নতুন ইউএনও যোগদান 

You may also like

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal