Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » ছাগল পালনে অনেকেই হচ্ছে স্বাবলম্বী
অন্যান্য

ছাগল পালনে অনেকেই হচ্ছে স্বাবলম্বী

by shamim khan May 10, 2023
written by shamim khan May 10, 2023 0 comments
403

এম চোখ ডটকম,গাংনী: 
পাঁচ বছর আগের কথা মনে পড়লেও গা হিম হয়ে যায় গৃহবধু আকলিমা খাতুনের। অভাব ছিলো তার নিত্য সঙ্গী। তিন ছেলে মেয়ের ভরণ পোষণ আর লেখা পড়ার খরচ বহন করতে গিয়ে বেশ বেগ পেতে হতো তার। মানুষের কাছে হাত পেতে সংসার চালাতে হতো। এখন আর
কারোর কাছে হাত পাততে হয়না তার। ছাগল পালনে বদলে গেছে তার জীবন চিত্র। তিনটি ছাগল দিয়ে তার ফার্মের যাত্রা শুরু হলেও এখন তার খোয়াড়ে আছে ৩৩টি বিভিন্ন প্রজাতির ছাগল। শুধু আকলিমা নয় তার মতো অনেক স্বামীপরিত্যাক্তা বিধবা ও শিক্ষিত
যুবক ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছে। বিশেষ করে বøাক বেঙ্গল জাতের ছাগল পালন করছেন তারা। গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেব মতে উপজেলায় ৬৫১৩টি ছাগলের খামার আছে। এছাড়াও প্রায় প্রতিটি বাড়ীতে রয়েছে ছাগল। অনেকেই নিজের ব্যক্তিগত খরচ মেটানোর জন্য ছাগল পালন করে। খামার গুলিতে বেশ কয়েকটি জাতের ছাগল রয়েছে। তার মধ্যে বøাকে বেঙ্গল জাতের ছাগল বেশি। এছাড়াও রয়েছে বারবারি, ব্রম্মা ও রাম ছাগল। অল্প পুজি ও স্বল্প জায়গায় ছাগল পালন সম্ভভ হওয়ায় ছাগল পালন বেশ লাভ জনক বলে জানিয়েছেন উদ্যোক্তা ও খামারিরা। গাংনী উপজেলার কামারখালী গ্রামের উদ্দ্যমী যুবক আব্দুল কাদের জানান, তার খামারে আটটি বøাক বেঙ্গল ও ৬টি রাম ছাগল রয়েছে। ৪টি ছাগি রয়েছে আর রয়েছে একটি পাঠা। মাত্র দু’বছরে মোট দেড়লাখ টাকা খরচ করে ইতোমধ্যে ৪০ হাজার টাকার ছাগল বিক্রি করেছেন। বছরে প্রতিটি ছাগী দুটি করে বাচ্চা দেয় । আবার কোনোটি
তিনটি বাচ্চাও দিয়ে থাকে। ছাগলের জন্য ভুট্টা ও ভুষি কিনতে হয় । তাছাড়া উম্মুক্ত চারণ ভুমি না থাকলেও রাস্তায় ছাগল চরাতে হয়। এতে খরচ অনেকটা কম হয়। অন্যদিকে ছাগল কাচা ঘাস খেয়ে সবল ও সুস্থ থাকে। তাছাড়া পাঠার প্রজনন করিয়েও অনেক টাকা
আয় হয়। গাংনী বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় সব বাড়িতে ছাগল রয়েছে। কয়েকজন খামারী জানালেন, বিশ্বের ভিতরে আন্তর্জাতিক পর্যায়ে ছাগলের পাঁছটি জাতেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে বøাক বেঙ্গল ছাগলের জাত অন্যতম। এ জাতের ছাগলের মাংস সুস^াদু ও পুষ্টিগুনে ভরপুর। তবে সা¤প্রতিক সময়ে কিছু কিছু খামারীরা মাংসের চাহিদা পুরুন ও অধিক মুনাফার আশায় অন্যান্য জাতের ছাগল পালন করছেন। বেশ কয়েকজন খামারী উপজেলা প্রাণী সম্পদ বিভাগে অভিযোগ ছুড়ে দিয়েছেন। তাদের অভিযোগ, রোগ বালাই দেখা দিলে প্রাণীসম্পদ বিভাগের কাছ থেকে তেমন কোনো পরামর্শ ও ওষুধ পাননা। ভিজিট দিয়েও দেখা মেলে না কর্তা বাবুদের । ফলে স্থানীয় সেচ্ছাসেবী ও হাতুড়ে ডাক্তারদের শরনাপন্ন হতে হয়। এতে করে অনেক সময়
ছাগলের প্রাণহানী ঘটে। কঞ্জনগর গ্রামের শান্তি খাতুন জানান, তার স্বামী পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। সংসারের কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করেন। বর্তমানে দুটি ছাগী আর চারটি খাসি রয়েছে। আসছে কোরবানির ঈদে খাসিগুলি হাটে তুলবেন। একেকটি খাসি ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছেন। তিনি আরো জানান, ছাগল পালনে তার তেমন কোনো খরচ নেই । গাছের পাতা সেই সাথে কিছু ভুষি খাওয়ানো হয়। একেকটি ছাগলের পিছে ৫ থেকে ৭ হাজার টাকা খরচ হলেও অন্তত ১০ থেকে ১৫ হাজার
টাকা মুনাফা আছে। গাংনী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দীন জানান, অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখছে ছাগল পালন। অনেক বেকার যুবকরা খামার করে ছাগল পালন করছেন। এতে বেকারত্ব দূর হচ্ছে। গাংনী উপজেলায় এক লাখ ৫ হাজার ছাগল রয়েছে। ছাগল পালনে খামারী ও গৃহষÍদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। জনবল স্বল্পতার জন্য অনেক সময় সেবা দানে বিঘœ সৃষ্টি হয় তার পরও স্বেচ্ছা সেবক দিয়ে চিকিৎসা ও পরামর্শ দেয়া হচ্ছে। ওষুধ না পাওয়ার ব্যাপারে তিনি জানান, অনেক সময় ওষুধ সরবরাহ থাকে না তখন সমস্যা হয়। তবে এখন ওষুধ আছে কোন সমস্যা নেই।

Share 0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মুজিবনগর মেহেরপুর সিডিপির আমার প্রতিজ্ঞা দিবস পালন
next post
মেহেরপুরে পরিবহন চাপায় পশু চিকিৎসক শামীম নিহত

You may also like

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন 

November 12, 2025

গাংনীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও ছড়িয়ে...

November 1, 2025

গাংনীতে সরকারি সার জব্দ ।। খুচরা ব্যবসায়ীকে জরিমানা

October 23, 2025

মেহেরপুরে প্রতারণা মামলায় হাবিবুর রহমানের দুই বছরের কারাদণ্ড

October 21, 2025

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন 

October 15, 2025

গাংনীতে প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগ, সালিশের টাকা গেল...

October 12, 2025

মেম্বরের ঘুষিতে মেম্বর জখম !

October 12, 2025

গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিনজন আটক

October 9, 2025

মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

October 5, 2025

মুজিবনগরে ধানের শীষের পক্ষে আমিরুল ইসলামের গণসংযোগ ,...

October 1, 2025

Recent Posts

গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃ/ত্যু
গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal