Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » শেষ মূহুর্তে জমে উঠেছে মেহেরপুর বারাদীর ঐতিহ্যবাহী ছাগলের হাট
অন্যান্য

শেষ মূহুর্তে জমে উঠেছে মেহেরপুর বারাদীর ঐতিহ্যবাহী ছাগলের হাট

by Joynal Abdin June 25, 2023
written by Joynal Abdin June 25, 2023 0 comments
2.4K

শেষ মূহুর্তে জমে উঠেছে মেহেরপুর বারাদীর ঐতিহ্যবাহী ছাগলের হাট

হামিদুল ইসলাম বারাদী :  ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুর সদরের  বারাদী বাজারের ঐতিহ্যবাহী ছাগলের হাট। বিশ্বখ্যাত ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগলের খোঁজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসছেন জেলার এই ঐতিহ্যবাহী হাটে। শুধু ব্ল্যাকবেঙ্গলই না, এবার হাটে উঠেছে রাম ও যমুনাপাড়ি জাতের বড় বড় ছাগল। শনিবার হাটে  আগত ক্রেতাদের  নজর কেড়েছে ৮০ কেজি ওজনের  কালা মানিক (যমুনাপাড়ি জাত) ও ৬০ কেজির চিত্রা (রাম জাত) ছাগল। সপ্তাহের শনি ও বুধবার  এই দুদিন বারাদীতে বসে  ছাগলের হাট। দুইদিনে প্রায় দেড় কোটি টাকার লেনদেন হয় হাটে।  ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসছেন ঐতিহ্যবাহী বারাদী ছাগলের হাটে। ঢাকাতে কালো আর চট্টগ্রাম অঞ্চলে লাল রংয়ের ছাগলের চাহিদা বেশি। ৮ হাজার থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ছাগল উঠেছে  এদিনের হাটে । তবে মাঝারি ধরনের ছাগলের ক্রেতা বেশি থাকে বলে এসব ছাগলের দাম একটু বেশি। বড় ও দৃষ্টিনন্দন ছাগলের ক্রেতাও রয়েছে বেশ। ব্যবসায়ীরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এখানে আসছেন কোরবানির ছাগল কিনতে। দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারাও।  ঢাকা থেকে আগত ব্যবসায়ী আব্দুর রেজা জানান, কোরবানির সময় এ অঞ্চলের হাটে প্রচুর ছাগল আমদানি হয়। আমরাও এখানে আসি ছাগল কিনতে। এখানে সারা বছরই ছাগল পাওয়া যায়। তবে ঈদের আগে ভালোমানের ছাগলের সমারোহ থাকে। সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের ছাগল ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, হাটে সব ধরনের খাসি উঠছে। দাম ৭-৮ হাজার টাকা থেকে ১ লাখেরও বেশি দামের ছাগল উঠেছে হাটে। এবছরে ছাগলের আমদানি  গতবছরের তুলনায় দ্বিগুণ । দামও ক্রেতাদের নাগালের মধ্যে। বাইরে থেকে ব্যাপারি আসলে দাম বেড়ে যায়। হাটে পর্যাপ্ত ছাগল থাকায় নিজেদের পছন্দমত ছাগল কিনতে পারছেন ক্রেতারা। ছাগল কিনতে আসা ক্রেতা হাসান আলী জানান, ১৪ থেকে ১৫ হাজার টাকা দামের ছাগল কিনতে এসেছিলাম। বাজেট বাড়িয়ে ১৮ হাজার টাকা দামের ১৭-১৮ কেজির একটি ছাগল কিনেছি। সদর উপজেলার রাজনগর গ্রামের স্থানীয় ছাগল ব্যাবসায়ী মোমিনুল ইসলাম বলেন, মেহেরপুরসহ আশপাশ এলাকার সবচাইতে বড় ছাগলের হাট বারাদি হাট। কোরবানি ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয় এই হাটে। আমরা গ্রাম এলাকা থেকে ছাগল কিনে এই হাটে বাইরের ব্যাপারীদের কাছে বিক্রি করি। অনেকে কোরবানির জন্যও কিনে নিয়ে যায়। ঈদের সময় একটু বাড়তি আয়ের জন্য নাওয়া খাওয়া ভুলে জোর দিয়ে ব্যাবসা করি। এ বছর অন্যবারের মত ব্যাবসা হচ্ছে না। ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। দেখা যাক কোরবানির আগ পর্যন্ত কী হয়।  বারাদি হাটের ইজারাদার রফিকুল ইসলাম জানান, এখন প্রতি হাটে ৮ থেকে ১০ হাজার ছাগল আমদানি হচ্ছে। জেলা ও জেলার বাইরের ব্যাপারীরা আসছেন তুলনামূলক সস্তায় ছাগল কিনতে পারছেন।  বেচা-কেনাও বেশি। প্রতি হাটে ৭০-৮০ লাখ টাকার কেনাবেচা হচ্ছে। কোরবানির আরো কিছুদিন বাকি আছে। আশা করছি বেচাকেনা কোটি টাকা ছাড়াবে। তাছাড়া বাহির থেকে আগত ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।  বসানো হয়েছে ওজন পরিমাপক যন্ত্র এবং ভেটেনারী মেডিকেল ক্যাম্প। ছাগলের পাশাপাশি ভেড়া ও গাড়লও উঠেছে হাটে। ৭ থেকে ৩০ হাজার টাকা মূল্যের গাড়ল পাওয়া যাচ্ছে হাটে। বয়বসায়ীদের দাবি প্রতি হাটে ২৫-৩০ টি ভেড়া বিক্রি হচ্ছে। ভেড়া ব্যবসায়ী রমজান আলী বলেন, ছাগলের পাশাপাশি ভেড়া ও গাড়লেরও বেশ চাহিদা আছে। মাঝারি ১৮-২০ কেজি ওজনের  ভেড়ার চাহিদা বেশি। মেহেরপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এবার জেলায় ১ লাখ ২৬ হাজার কোরবানি যোগ্য ছাগল ও ২ হাজার ৭ শ ভেড়া প্রস্তুত রয়েছে। তবে জেলায় এবার ছাগলের চাহিদা ৮৯ হাজার। অতিরিক্ত ছাগল জেলার বাইরের ক্রেতাদের কাছে বিক্রি করছে ব্যবসায়ীরা।  বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে বারাদী হাটে ব্যাপক ছাগলের আমদানি হচ্ছে সেই সাথে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছেন ছাগল কেনার জন্য। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে গাছের চারা বিতরণ
next post
গাংনীতে আবারও অজ্ঞান পার্টির তৎপরতা ॥ ৬ লাখ টাকা খুইয়েছেন গরু ব্যবসায়ী

You may also like

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে বেধড়ক মারধর

March 24, 2026

গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ...

March 18, 2026

ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিরুদ্দেশ

February 18, 2026

অপারেশন থিয়েটারে রোগী মৃত্যুর অভিযোগ , দুই চিকিৎষককে...

February 16, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

January 25, 2026

Recent Posts

গাংনীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ৩০০ গাছের চারা বিতরণ
ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস
গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal